News Flash

  • Home
  • Uncategorized
  • A lcohal and meat are banned : মথুরায় বাছাই করা এলাকায় মদ মাংস নিষিদ্ধ, তালিকা ঘোষণা যোগী সরকারের
Image

A lcohal and meat are banned : মথুরায় বাছাই করা এলাকায় মদ মাংস নিষিদ্ধ, তালিকা ঘোষণা যোগী সরকারের

লখনউ, ১২ সেপ্টেম্বর (হি.স) : জন্মাষ্টমীর দিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছিলেন, মথুরায় মদ মাংস বিক্রি নিষিদ্ধ করা হচ্ছে। এবার সেই মর্মে সার্কুলার জারি করল যোগী সরকার। মথুরা বৃন্দাবন পুরসভায় মোট ৭০টি ওয়ার্ড রয়েছে। তার মধ্যে ২২ ওয়ার্ডে আমিষ খাবার আর মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। আর তাতে আবার নতুন করে দানা বেঁধেছে বিতর্ক। এলাকার মাংস বিক্রেতাদের মধ্যে এই সরকারি নির্দেশিকা নিয়ে যথেষ্ট দ্বিধা তৈরি হয়েছে। সকলেই এখন পুরসভার তালিকা হাতড়াচ্ছেন, নিজের নিজের এলাকার ওয়ার্ড নম্বর মেলানোর জন্য। সরকারের এই নির্দেশিকা নিয়ে মথুরায় অসন্তোষও তৈরি হয়েছে ব্যবসায়ীদের মধ্যে। অনেকেই বলছেন, এই সিদ্ধান্ত সংবিধানবিরোধী। সংবিধানের ১৯ এবং ২১ নম্বর আর্টিকেলে মানুষের ব্যক্তিস্বাধীনতার যে স্তরগুলি স্বীকৃত হয়েছে সরকাররে এই সিদ্ধান্ত তার পরিপন্থী, বলছেন অনেকে।

অভিযোগ, সংখ্যালঘু এলাকাতেই নাকি এই ব্যান কার্যকর করা হচ্ছে। যার সঙ্গে জুড়ে আছে রাজনীতির অঙ্ক। আগামী বছর মার্চ নাগাদ উত্তর প্রদেশে বিধানসভার নির্বাচন। তার আগে মেরুকরণের রাজনীতি। জোরদার করতে সক্রিয় শাসক দল। কোনও নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট কোনও খাদ্যের বিক্রি বন্ধ করার এক্তিয়ার পুরসভার থাকে। কিন্তু তা সাধারণত বিষক্রিয়াজনিত কিংবা অন্য কোনও সার্বিক অসুবিধার কারণেই প্রযোজ্য।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top