News Flash

  • Home
  • দিনের খবর
  • Tense due to political terrorism : রাজনৈতিক সন্ত্রাসকে কেন্দ্র করে মন্দির নগরী উদয়পুর শহর ও শহরতলীর পরিস্থিতি এখনো থমথমে
Image

Tense due to political terrorism : রাজনৈতিক সন্ত্রাসকে কেন্দ্র করে মন্দির নগরী উদয়পুর শহর ও শহরতলীর পরিস্থিতি এখনো থমথমে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর।। রাজনৈতিক সন্ত্রাসকে কেন্দ্র করে মন্দির নগরী উদয়পুর শহর ও শহরতলীর পরিস্থিতি এখনো থমথমে। এখনো পর্যন্ত সন্ত্রাসে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধনপুরের পর বুধবার মন্দির নগরী উদয়পুরে যে রাজনৈতিক সন্ত্রাস হয়েছে যা বিগত কয়েক বছরেও উদয়পুরের জনগন বিশেষ করে প্রবীন নাগরিকেরা দেখেছে বলে মনে হয় না।উদয়পুরের অধিকাংশ জনগন মনে করছে পুলিশ যদি একটু ব্যবস্থা নিত তাহলে মন্দির নগরী উদয়পুরে নাম কালিমা লিপ্ত হত না। কাজের দাবিতে সিপিআই(এম) র চারটি ছাএ যুবকদের মিছিল হবার কথা ছিল।এই মিছিলে পুলিশের কোন অনুমতি ছিল না বলে পুলিশ আধিকারিক জানিয়েছেন।

তারপরও কি ভাবে ছাএ যুবকরা জমায়েত হয়েছেন তা নিয়েও দেখা দিয়েছে নানা প্রশ্ন। বুধবার দুপুর ১২ টার পর মন্দির নগরী উদয়পুরে যা ঘটল সারা রাজ্যের মানুষ ছিঃ ছিঃ করেছে ।বুধবার অধিক রাএি পর্যন্ত ভাঙচুর হয়েছে। বৃহস্পতিবার রাতেও ভাঙচুর এবং বাড়িঘরে আগুন লাগানো হয়েছে। ব্যাপক হিংসাত্মক ঘটনা ঘটলেও পুলিশের ভূমিকা ছিল নীরব।আজ সিপিআই(এম)র প্রাক্তন বিধায়ক তথা গোমতী জেলার সিপিআইএম সম্পাদক মাধব সাহা সাংবাদিকদের জানান বুধবার রাজারবাগস্থিত নিজ বাড়িতে আক্রমণ করেছেন শাসকদল বিজেপি কর্মীরা।

পুলিশকে ঘটনা জানানো হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।এ নিয়ে তিনি একরাশ ক্ষোভ প্রকাশ করে বলেন, সন্ত্রাস করে সিপিআইএমকে দমিয়ে রাখা যায় না। এদিকে বিজেপির এক কর্মী মফিজ মিয়াকে মারধোর করা সহ বুধবারের ঘটনায় রাধা কিশোর পুর থানার পুলিশ চারজনকে গ্রেফতার করতে পেরেছে বলে জানান ওসি রাজীব দেবনাথ। এরা হল সবুল নট্র, পৃন্দুে আইচ,সুমন চন্দ্র দাস, ও রঞ্জন দও।এদিকে সি পি আই এম এল রাজ্য সম্পাদক পার্থ কর্মকার জানান, উদয়পুরে রাজারবাগের দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে।

Releated Posts

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026

দুর্গাপুজোয় সব কমিটি পিছু ১ লক্ষ টাকা অনুদান ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): চলতি বছর রাজ্যের সমস্ত কমিউনিটি দুর্গাপুজো কমিটিকে ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা…

ByByNews Desk Sep 8, 2026

বিভিন্ন ক্ষেত্রের চুক্তিভিত্তিক কর্মীদের ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী অধিকারীর

কলকাতা, ৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি দফতরের অধীন চুক্তিভিত্তিক কর্মীদের মাসিক ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 7, 2026
Scroll to Top