News Flash

  • Home
  • Uncategorized
  • Students to go to school : প্রথম থেকে পঞ্চম শ্রেনীর ছাত্রছাত্রীদেরও বিদ্যালয়ে যাওয়ার অনুমতি দিল দফতর, ১৩ সেপ্ঢেম্বর থেকে শুরু পঠন-পাঠন
Image

Students to go to school : প্রথম থেকে পঞ্চম শ্রেনীর ছাত্রছাত্রীদেরও বিদ্যালয়ে যাওয়ার অনুমতি দিল দফতর, ১৩ সেপ্ঢেম্বর থেকে শুরু পঠন-পাঠন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্ঢেম্বর৷৷ ত্রিপুরায় করোনা এখন অনেকটাই নিয়ন্ত্রণে৷ ফলে, দীর্ঘ ১৮ মাস বাড়িতে কাটানোর পর এখন কচিকাঁচারাও বিদ্যালয়ে যাবে৷ ত্রিপুরা সরকার প্রথম থেকে পঞ্চম শ্রেনীর ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে যাওয়ার অনুমতি দিয়েছে৷ বুনিয়াদী শিক্ষা দফতর আগামী ১৩ সেপ্ঢেম্বর থেকে প্রথম ও পঞ্চম শ্রেনীর ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে যাওয়ার অনুমতি দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে৷ এক্ষেত্রে অভিভাবকের অনুমতি পত্রের অবশ্যই প্রয়োজন হবে৷ ফলে, এখন শুধুই নার্সারী শাখা বাদে বিদ্যালয়ে সমস্ত শ্রেণীতে পঠন-পাঠন শুরু যাচ্ছে৷ কারণ, গত ২৫ আগস্ট থেকে বিদ্যালয়গুলিতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেনীর পঠন-পাঠন শুরু হয়ে গেছে৷


প্রসঙ্গত, করোনার প্রকোপ নিয়ন্ত্রণে হওয়ায় রাজ্য দুযর্োগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অনুমতিক্রমে বিদ্যালয়গুলিতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত গত ২৫ আগস্ট থেকে পঠন-পাঠন শুরু হয়েছে৷ এক্ষেত্রে পঠন-পাঠনে বিদ্যালয়ে পর্যাপ্ত শ্রেণীকক্ষের অভাব হলে দুই ধাপে ব্যবস্থা করার জন্য নির্দেশ জারি হয়েছিল৷ এদিকে গত ২৫ আগস্ট থেকে সমস্ত মহাবিদ্যালয়গুলিতেও পঠন-পাঠন শুরু হয়েছে৷ ইতিপূর্বে, তৃতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পর্যায়ক্রমে বিদ্যালয়ে পঠন-পাঠন শুরু হয়েছিল৷ কিন্ত, প্রথম ও দ্বিতীয় শ্রেনীর ছাত্রছাত্রী দীর্ঘ ১৮ মাস বিদ্যালয়ে যাওয়ার সুযোগ পায়নি৷


মূলত, ছাত্রছাত্রীদের পড়াশুনায় ভীষণ ব্যাঘাত ঘটছে, তাই রাজ্য দুযর্োগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অনুমতিক্রমে বিদ্যালয়গুলিতে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠন-পাঠন চালু করেছিল বিদ্যালয় শিক্ষা দফতর৷ এক্ষেত্রে কোভিড বিধি অবশ্যই প্রাধান্য দিয়েই চলছে পঠন-পাঠন৷ টিটিএএডিসি সহ রাজ্যের সরকারী, সরকারী অনুদানপ্রাপ্ত এবং বেসরকারী ও মাদ্রাসার জন্য ওই আদেশ প্রযোজ্য হয়েছে৷ এখন, বুনিয়াদী স্তরেও বিদ্যালয়গুলিতে পঠন-পাঠন শুরু হচ্ছে৷


আজ বুনিয়াদী শিক্ষা দফতর এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আগামী ১৩ সেপ্ঢেম্বর থেকে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে৷ কিন্ত, অভিভাবকের অনুমতি পত্র অবশ্যই লাগবে৷ দীর্ঘ সময় বিদ্যালয় বন্ধ থাকার ফলে ছাত্রছাত্রীদের মারাত্মক ক্ষতি হয়েছে৷ বিশেষ করে বর্ণ পরিচয় এবং সংখ্যা জ্ঞানের ঘাটতি রয়েছে বলেই মনে করা হচ্ছে৷ তাই ওই ঘাটতি পূরণে নতুন দীশার অধীন বিশেষ উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে৷

বুনিয়াদী শিক্ষা দফতরের বিজ্ঞপ্তি অনুসারে, বিদ্যালয় শুরু হওয়ার প্রথম থেকেই দুর্বল, ড্রপ আউট এবং বিদ্যালয় থেকে দুরে রয়েছে এমন ছাত্রছাত্রীদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে৷ তাদের চিহ্ণিত করে আলাদাভাবে যত্ন নিতে হবে৷ এছাড়া, কোভিড বিধি অবশ্যই পালন করতে হবে৷
সিখা দফতরের আদেশ, প্রধান শিক্ষক এবং ভারপ্রাপ্ত শিক্ষকরা ছাত্রছাত্রীদের বসার জায়গা, রুটিন এবং পাঠ্যক্রম সুনিশ্চিত করতে হবে৷ তেমনি, ক্লাস টেস্ট ও সাপ্তাহিক পরীক্ষা নিশ্চিত করতে হবে৷ এছাড়া, মিড-ডে-মিলের আয়োজন অবশ্যই থাকতে হবে৷ প্রথম থেকে পঞ্চম শ্রেনীর ছাত্রছাত্রীদের জন্যও মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে৷ বিদ্যালয়ে স্যানিটাইজার, থার্মাল স্কেনিং এবং হ্যান্ড ওয়াশ বন্দোবস্ত করার জন্য প্রধান শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top