News Flash

  • Home
  • Uncategorized
  • CPM making false issues : সিপিএমের বিরুদ্ধে মিথ্যা ইস্যু তৈরীর অভিযোগ করল বিজেপি
Image

CPM making false issues : সিপিএমের বিরুদ্ধে মিথ্যা ইস্যু তৈরীর অভিযোগ করল বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে৷ শাসক দল বিজেপি সিপিএমের বিরুদ্ধে রাজ্যে অশান্তির পরিবেশ সৃষ্টির অভিযোগ করা হচ্ছে৷ অন্যদিকে বিজেপির বিরুদ্ধে হামলা হুজ্জুতি চালানোর অভিযোগ তুলছে সিপিএম৷


বৃহস্পতিবার বিজেপি-র প্রদেশ কার্যালয়ের সামনে থেকে এক মশাল মিছিলের আয়োজন করা হয়৷ এই মশাল মিছিল শুরুর আগে বিজেপি যুব মোর্চার সহ- সভাপতি ভিকি প্রসাদ বলেন, ২০১৮ সালের পর থেকে যতগুলি নির্বাচন হয়েছে প্রত্যেকটি নির্বাচনে পরাজিত হয়েছে সিপিএম৷ তাদের জমানত জব্দ হয়েছে৷ সেই জায়াগায় দাড়িয়ে রাজ্যের মধ্যে ইস্যু তৈরি করতে এবং শান্ত ত্রিপুরাকে অশান্ত করতে মিথ্যা কথা বলছে৷ তাদের দলীয় কার্যালয়ে কোন লোক যায় না৷


তিনি বলেন, সিপিএম মিথ্যা ইস্যু তৈরি করতে মিথ্যা অভিযোগ তুলছে৷ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা শান্তিতে বিশ্বাসী৷ এই অবস্থায় ৬ সেপ্ঢেম্বর মানিক সরকার নিজে নেতৃত্ব দিয়ে এই রাজ্যের পরিবেশটাকে অশান্ত করেছে৷ এই অশান্তির বিরুদ্ধে লড়াইয়ে পথে নেমেছে বিজেপি যুব মোর্চা৷ তিনি আরো বলেন রাজ্যের শান্ত পরিবেশ সিপিএম নামধারী গুন্ডাদের সহ্য হচ্ছিল না৷ তাদের নেতৃত্ব দেন মানিক সরকার৷ প্রথমে ধনপুর এবং পরে উদয়পুরে নিষ্ঠাবান দলীয় কার্যকরতাদের উপর নির্মম ভাবে রক্ত ঝড়ানো হয়েছে৷ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বিজেপি কার্য্যকতারা৷ এর প্রতিবাদে বুধবার প্রতিবাদ মিছিল করা হয়েছে৷ কিন্তু শান্ত মিছিলে সিপিএম দলীয় কার্যালয় থেকে আক্রমণ চালানো হয়৷ তারা যে ভাষা বোঝে সেই ভাষায় যোগ্য জবাব দেওয়া হয়েছে৷


রাজ্যে অশান্তির পরিবেশ সৃষ্টির বিরুদ্ধে রাজ্য জুড়ে মশাল মিছিলের মাধ্যমে জানান দেওয়া হচ্ছে শান্তি, উন্নয়ন, জাতি ধর্মের মিলন স্থল ত্রিপুরা৷ এখানে অশান্তির কোন জায়গা নেই৷ সিপিএম যেভাবে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছে তা বিজেপি-র কার্যকরতা সফল হতে দেবে না বলে প্রত্যয় ব্যক্ত করেছেন ভিকি প্রসাদ৷ সিপিএম-র নৈরাজ্যের বিরুদ্ধে মশাল মিছিলের মাধ্যমে অঙ্গীকার বদ্ধ হচ্ছেন বিজেপি কার্যকরতারা৷ এদিন সন্ধ্যায় কয়েক হাজার যুব মোর্চার কর্মী সমর্থক রাজধানী আগরতলা শহরে মিছিল সংগঠিত করেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top