News Flash

  • Home
  • দিনের খবর
  • Develop children as good citizens : শিশুদের ভবিষ্যতের সুুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রত্যেককে নৈতিক দায়িত্ব নিতে হবে : কেন্দ্রীয় প্রতিমন্ত্রী
Image

Develop children as good citizens : শিশুদের ভবিষ্যতের সুুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রত্যেককে নৈতিক দায়িত্ব নিতে হবে : কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্ঢেম্বর৷৷ শিশুরা হল রাষ্ট্রের সম্পদ ও ভবিষ্যৎ৷ শিশুদের ভবিষ্যতের সুুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রত্যেককে নৈতিক দায়িত্ব নিতে হবে৷ কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক আজ ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনে শিশুদের জন্য ’ওপেন শেল্টার ফর চিলড্রেন’ আবাসনের উদ্বোধন করে একথা বলেন৷ ত্রিপুরা শিশু সুুরক্ষা কমিশনের তত্ত্বাবধানে এই আবাসনে পিত’-মাত’ হারা শিশু, শিশু শ্রমিক, পথ শিশু, অবহেলিত শিশুরা থাকতে পারবে৷ তাদের জন্য রয়েছে বিনামূল্যে খাবার, চিকিৎসা ও লেখাপড়ার ব্যবস্থা৷ প্রদীপ জেলে ও ফলক উন্মোচন করে এই ওপেন শেল্টারের উদ্বোধন করে কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, আমাদের দেশে শিশুদের উন্নয়নে বহু কেন্দ্রীয় ও রাজ্য প্রকল্প রয়েছে৷ এই প্রকল্পগুলির বাস্তবায়নে আমাদের আরও আন্তরিক হতে হবে৷ তিনি বলেন, ওপেন শেল্টার ফর চিলড্রেন এটা আমাদের রাজ্যের জন্য একটা নতুন ধারনা৷ মা-বাবারা যে শিশুদের নিজেদের কাছে রাখতে পারছেন না, অনেক সময় শিশুরা বাড়ি ঘর ছেড়ে চলে আসে, কেবল খাওয়া পড়া নয়, তাদের শিক্ষা দেওয়া, মেয়েদের সামাজিক সুুরক্ষা দেওয়া আমাদের কাছে চ্যালেঞ্জ৷


কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আরও বলেন, এবারের অলিম্পিকে স্বাভাবিক খেলোয়াড়দের চাইতে প্যারা অলিম্পিকে দিব্যাঙ্গজন খেলোয়াড়রা বেশি পদক পেয়েছে৷ তাই আজ এই শেল্টারে যারা আছে তারা ভবিষ্যতে কেউ নিরজ চোপড়া, মিরাবাঈ চানু হতে পারবে না তা আমরা বলতে পারি না৷ তিনি বলেন, আমাদের রাজ্যেও আগামী এক বছরের মধ্যে ইয়ারলি ইন্টারভেশান সেন্টার চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ যেসব শিশুরা কানে শোনেনা তাদের জন্য কেন্দ্রীয় সরকার চিকিৎসার ব্যবস্থা করেছে৷ রাজ্যের জিবিপি ও আইজিএম সহ দেশের ২৪২টি হাসপাতালে তাদের চিকিৎসার ব্যবস্থা রয়েছে৷ তিনি বলেন, দিব্যাঙ্গজনদের চলন সামগ্রী দেওয়া হচ্ছে৷ অনুষ্ঠানে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা বলেন, আহার, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা থেকে কোন শিশু যাতে বাদ না যায় সেদিকে রাজ্য সরকার সচেষ্ট রয়েছে৷ রাজ্যে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর থেকে প্রথমবারের মত সিপাহীজলা জেলায় শিশুদের জন্য ’দিয়াবাতি ওয়ান সেন্টার ওয়ান চাইল্ড’ প্রকল্প চালু করা হয়েছে৷ এই প্রকল্পে অবহেলিত শিশুদের সার্বিক কল্যাণে দপ্তরের একজন করে অফিসার দায়িত্বে থাকবেন৷ এই প্রকল্প সফলতা পেলে রাজ্যের অন্যান্যা জেলাতেও চালু করা হবে৷

অনুষ্ঠানে অন্যান্যদর মধ্যে বক্তব্য রাখেন ওপেন শেল্টার ফর চিলড্রেন-এর কো-অর্ডিনেটর সনৎ দেবনাথ৷ উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব, চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান জয়ন্ত চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী স’য় সাহা, তুষার কান্তি ভ-াচার্য প্রমুখ৷ ধন্যবাদ ’াপন করেন ত্রিপুরা শিশু সুুরক্ষা কমিশনের চেয়ারপার্সন নীলিমা ঘোষ৷

Releated Posts

কর্নাটকে কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ, ‘পশ্চিমবঙ্গের মতো পরিণতি’র হুঁশিয়ারি বিজয়েন্দ্রর

হাভেরি (কর্নাটক), ১৬ জুলাই (আইএএনএস): আইন-শৃঙ্খলার অবনতি এবং তুষ্টিকরণের রাজনীতির অভিযোগ তুলে কর্নাটকের হাভেরিতে বৃহস্পতিবার রাজ্য সরকারের বিরুদ্ধে…

ByByNews Desk Jul 16, 2026

দুর্গাপুজোর পবিত্রতাকে আগের তৃণমূল সরকার শুধুই উৎসবে সীমাবদ্ধ করেছিল: সমীক ভট্টাচার্য

কলকাতা, ১৬ জুলাই (আইএএনএস): দুর্গাপুজোর ধর্মীয় পবিত্রতা ও মাহাত্ম্যকে আগের মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার শুধুমাত্র একটি…

ByByNews Desk Jul 16, 2026

সন্ত্রাসে অর্থ জোগানের অভিযোগে উত্তর ২৪ পরগনায় তৃণমূল নেতার বাড়ি ও মাদ্রাসায় ইউপি এটিএসের তল্লাশি

কলকাতা, ১৬ জুলাই (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগানের অভিযোগে তদন্তের অংশ হিসেবে উত্তরপ্রদেশ অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (ইউপি এটিএস) বৃহস্পতিবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 16, 2026

পিওকের শান্তিপূর্ণ বিক্ষোভে অরাজকতা ছড়াতে দুষ্কৃতীদের ঢোকানোর ছক পাকিস্তানের, দাবি গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১৬ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) চলমান শান্তিপূর্ণ বিক্ষোভকে সহিংস রূপ দেওয়ার জন্য দুষ্কৃতী ও জঙ্গিদের…

ByByNews Desk Jul 16, 2026
Scroll to Top