News Flash

  • Home
  • Uncategorized
  • Call for unity against anarchy : রাজ্যজুুড়ে সন্ত্রস্ত মানুষ, নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যের ডাক
Image

Call for unity against anarchy : রাজ্যজুুড়ে সন্ত্রস্ত মানুষ, নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যের ডাক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্ঢেম্বর৷৷ ২০২৩ এর বিধানসভা নির্বাচনের আরও প্রায় দেড় বছর বাকি৷ এরই মধ্যে রাজ্যে রাজনৈতিক তৎপরতা শুরু হয়ে গিয়েছে৷ রাজ্যের সর্বত্রই শাসক ও বিরোধী দলের মধ্যে বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক তরজা চলছে৷ সাথে রাজনৈতিক হিংসার আগুনও ছড়িয়েছে দিকে দিকে৷ গত কদিন ধরে রাজধানী আগরতলা শহর থেকে শুরু করে মহকুমা শহরগুলিতে সিপিএম ও বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে৷ তাতে মানুষ সন্ত্রস্ত হয়ে পড়েছেন৷ কোথাও পার্টি অফিসে অগ্ণিসংযোগ, কোথাও রাজনীতিকদের বাড়ি ঘরে হামলা ভাঙচুর৷ এক ভীতির পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা রাজ্যেই৷


শাসক দল বিজেপির অভিযোগ নৈরাজ্যের সৃষ্টি করছে কমিউনিস্টরা৷ অন্যদিকে সিপিএমের অভিযোগ মানুষের জীবনের যন্ত্রণা এতটাই বেড়ে গিয়েছে যে শাসক দলের উপর আস্থা হারিয়ে মানুষ প্রতিবাদে সামিল হচ্ছেন৷ গোটা রাজ্যে এক নৈরাজ্যের পরিবেশ সৃষ্টি করতে চাইছে শাসক দল বিজেপি৷ বিরোধী রাজনৈতিক দলের মিছিলে সামিল হতে শুরু করেছে সাধারণ মানুষ৷ সিপিএমের অভিযোগ গত সাড়ে তিন বছরে গোটা রাজ্যের মানুষ এক অসহনীয় যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছেন৷ এর থেকে মুক্তির জন্য মানুষ প্রতিবাদী হয়ে রাস্তায় নেমে পড়ছেন৷ আর সেটাই সহ্য করতে না পেরে হামলা হুজ্জুতি চালাচ্ছে শাসক দলের দুসৃকতিরা৷


বিজেপির অভিযোগ, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকারের প্ররোচনাতেই গত ছয় সেপ্ঢেম্বর ধনপুরে অশান্তির আগুন জ্বালানো হয়৷ সেই থেকে রাজ্যের সর্বত্রই অশান্ত্রি বাতাবরণ সৃষ্টির চেষ্টা চলছে৷ রাজ্যের শান্তি সম্প্রতি বিনস্ট করা হচ্ছে৷ ধনপুরে একটি সম্প্রদায়ের লোকদের ব্যবহার করে মানিক সরকার রাজ্যের সৌভ্রাতৃত্বের যে মেলবন্ধন রয়েছে তাতে আঘাত করার চেষ্টা হচ্ছে৷ কিন্তু, শাসক দল বিজেপি এই প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷


অন্যদিকে, সিপিএমের অভিযোগ রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপি৷ নিজেদের অপশাসনের ও ব্যর্থতা ঢাকার চেষ্টা করে ব্যর্থ হয়ে বিজেপি হিংসার রাজনীতিতে নেমে পড়েছে৷ বিরোধী দলগুলির আওয়াজ স্তব্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ আন্দোলনের নামে রাজপথে গুন্ডামি করছে৷ বিরোধী দলগুলির রাজনৈতিক অধিকার খর্ব করার চেষ্টা হচ্ছে৷ গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার চেষ্টা হচ্ছে৷ বিরোধী দল সিপিএমের নেতা কর্মীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে৷ সাংগঠনিক কর্মসূচিকে প্রতিহত করা হচ্ছে৷


রাজনৈতিক দলগুলির এই হিংসাত্মক কার্যকলাপে গোটা রাজ্যের মধ্যে এক অস্থির বাতাবরণ সৃষ্টি হয়েছে বলে বিভিন্ন মহল থেকে মন্তব্য করা হচ্ছে৷ একদিকে কোভিডের কারণে রাজ্যের মানুষের জীবনযাপনে ছন্দ পতন ঘটেছে গত দুই বছর যাবৎ৷ তার উপর রাজনৈতিক দলগুলির এই হিংসা- হানাহানি জনগণকে আরও বেশী বিচলিত করেছে৷ প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক হিংসার খবর মিলছে৷ বিজেপি- সিপিএমে পাল্টা অভিযোগ করা হচ্ছে৷ সব মিলিয়ে আগামী বিধানসভা নির্বাচনে যে রাজনৈতিক হিংসার চরম রূপ দেখা যাচ্ছে সে বিষয়ে এখনই আশঙ্কা করছেন তথ্যাভিজ্ঞ মহল৷ গঠনমূলক রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হোক এটাই সাধারণ মানুষের চাহিদা৷ এভাবে যদি হিংসার রাজনীতি চলতে থাকে তাহলে কোভিডের পরিস্থিতিতে যেখানে এই পার্বতী রাজ্য ত্রিপুরা পিছিয়ে আছে সেখানে এই ধরনের রাজনৈতিক হিংসা রাজ্যটাকে আরও পিছিয়ে নিয়ে যাবে৷ তাই হিংসার রাজনীতি বন্ধ করে মানুষের মধ্যে ভয়ের যে বাতাবরণ সৃষ্টি হয়েছে তা দূর করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির সংযত হতে হবে বলে তথ্যাভিজ্ঞ মহলের দাবি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top