News Flash

  • Home
  • বিনোদন
  • Weekly special train service : আগরতলা ও সেকেন্দ্রাবাদের মধ্যে সাপ্তাহিক স্পেশাল ট্রেনের পরিষেবা সম্প্রসারিত
Image

Weekly special train service : আগরতলা ও সেকেন্দ্রাবাদের মধ্যে সাপ্তাহিক স্পেশাল ট্রেনের পরিষেবা সম্প্রসারিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্ঢেম্বর৷৷ করোনা পরিস্থিতি পর্যালোচনা করে আগরতলা ও সেকেন্দ্রাবাদের মধ্যে সাপ্তাহিক স্পেশালের পরিষেবা বিদ্যমান পথ, সময়সূচি, স্টপেজ ও গঠনের সাথে আরও তিনটি ট্রিপের জন্য সম্প্রসারণ করা হয়েছে৷ এছাড়া, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে স্থানীয় যাত্রীদের সুবিধার জন্য এ সপ্তাহ থেকে শিলচর ও ভৈরবীর মধ্যে প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনের পরিষেবা পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে৷


উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক গুনিত কৌর জানিয়েছেন, ট্রেন নম্বর ০৭০৩০/০৭০২৯ সেকেন্দ্রাবাদ-আগরতলা- সেকেন্দ্রাবাদ সাপ্তাহিক স্পেশালের পরিষেবা আরও তিনটি ট্রিপের জন্য বৃদ্ধি করা হয়েছে৷ ট্রেনটি সেকেন্দ্রাবাদ থেকে ১৩, ২০ এবং ২৭ সেপ্ঢেম্বর রওয়ানা দেবে এবং আগরতলা থেকে ১৭, ২০ সেপ্ঢেম্বর এবং ১ অক্টোবর রওনা দেবে৷
তেমনি, ট্রেন নম্বর ০৫৫৬৭/০৫৫৬৮ শিলচর- ভৈরবী-শিলচর প্যাসেঞ্জার স্পেশালের পরিষেবা দ্বি-সাপ্তাহিক হিসেবে ১০ সেপ্ঢেম্বর থেকে পুনরায় চালু করা হচ্ছে৷ ট্রেনটি শিলচর থেকে প্রত্যেক মঙ্গল ও শুক্রবার ১৬:৫৫ ঘণ্টায় রওনা দিয়ে ২১:০০ ঘণ্টায় ভৈরবী পৌঁছবে এবং ভৈরবী থেকে প্রত্যেক বুধ ও শনিবার ০৫:৩০ ঘণ্টায় রওয়ানা দিয়ে ০৯:২০ ঘণ্টায় শিলচর পৌঁছবে৷


সাথে তিনি যোগ করেন, এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিস্তারিত তথ্য আইআরসিটিসি ওয়েবসাইট এবং বিভিন্ন খবরের কাগজ ও উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে উপলব্ধ থাকবে৷ যাত্রা করার আগে যাত্রীদের বিস্তারিত তথ্য দেখার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন৷ সাথে তিনি মনে করিয়ে দিয়েছেন, যাত্রার সময় যাত্রীকে নিজেদের গন্তব্য স্থানে পৌঁছনোর পর সংশ্লিষ্ট রাজ্যের স্বাস্থ্য বিধি মানতে হবে৷ সমস্ত যাত্রীকে এ সম্পর্কে রেলওয়ে এবং সংশ্লিষ্ট রাজ্য সরকারের আধিকারিকদের সাথে সহযোগিতা করার জন্যও অনুরোধ জানিয়েছেন তিনি৷

Releated Posts

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top