News Flash

  • Home
  • Uncategorized
  • Dream of Greater Tipland : অসমে গ্রেটার তিপ্রাল্যান্ডের স্বপ্ণ ফেরি প্রদ্যুৎ কিশোরের
Image

Dream of Greater Tipland : অসমে গ্রেটার তিপ্রাল্যান্ডের স্বপ্ণ ফেরি প্রদ্যুৎ কিশোরের

গুয়াহাটি, ৭ সেপ্ঢেম্বর (হি.স.)৷৷ জনজাতি ভাবাবেগে সুড়সুড়ি দেওয়াই যখন লক্ষ্য, তখন গ্রেটার তিপ্রাল্যান্ডের চেয়ে বড় স্বপ্ণের জুড়ি মেলা ভার৷ তাই গুয়াহাটিতে অসম জাতীয় পরিষদের কর্মী সম্মেলনে জনজাতিভিত্তিক আঞ্চলিক ঐক্যের প্রশ্ণে গ্রেটার তিপ্রাল্যান্ডের স্বপ্ণ ফেরি করলেন ত্রিপুরার রাজপরিবারের সদস্য তথা তিপ্রা মথার চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য প্রদ্যুৎ কিশোর দেববর্মন৷ তাঁর কথায়, গ্রেটার তিপ্রাল্যান্ড আমাদের একমাত্র লক্ষ্য৷ ত্রিপুরার বাকি অংশের জন্য মুখ্যমন্ত্রী তামিলনাডু কিংবা মহারাষ্ট্রের বাসিন্দা হলেও আমাদের আপত্তি নেই৷
প্রসঙ্গত, গুয়াহাটিতে রাজ্যের অন্যতম আঞ্চলিক রাজনৈতিক দল অসম জাতীয় পরিষদ তাদের কর্মী সম্মেলনের আয়োজন করেছিল৷ আজকের সম্মেলনে প্রদ্যুৎ কিশোর দেববর্মনকেও আমন্ত্রণ জানিয়েছিল অসম জাতীয় পরিষদ৷ মূলত, ঐক্যবদ্ধ পূবর্োত্তরের লক্ষ্যে সমস্ত আঞ্চলিক দলকে এক মঞ্চে উপস্থিত করে জনজাতি অংশের মানুষের পরিচিতি ও মর্যাদার লড়াইকে আরও দৃঢ় করার লক্ষ্যেই এই উদ্যোগ৷ সে মোতাবেক প্রদ্যুৎও আমন্ত্রিত ছিলেন৷


এদিন প্রদ্যুৎ কিশোর বলেন, সংবিধানের আওতায় থেকে গ্রেটার তিপ্রাল্য্যান্ড গঠন আমাদের একমাত্র লক্ষ্য৷ তাঁর মতে, গত ৭০ বছরে জনজাতি অংশের মানুষ প্রচুর যন্ত্রণা সহ্য করেছেন৷ তাতে কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব সংশোধনী আইন এনে শেষ পেড়েকটি পুঁতে দিয়েছে৷ তিনি বলেন, ওই আইনের বিরোধিতায় এবং জাতীয় নাগরিকপঞ্জির দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছি৷ অসম এবং ত্রিপুরার পৃথক দুটি মামলা শীর্ষ আদালতে একত্রিত করে শুনানি হবে৷


প্রদ্যুতের দাবি, ২০২৬ সালে পুনরায় সীমানা নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে৷ তাই আমাদের এখনই ঐক্যবদ্ধ হতে না পারলে জনজাতি অংশের মানুষের জন্য কিছুই অবশিষ্ট রইবে না৷ ফলে, ত্রিপুরায় জনজাতিদের অস্তিত্ব মুছে যাবে, আশংকা প্রকাশ করে বলেন তিনি৷ সমস্ত আঞ্চলিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানিয়েছেন প্রদ্যুৎ দেববর্মন৷
প্রদ্যুৎ কিশোর সাফ জানিয়েছেন, গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি পূরণের লিখিত প্রতিশ্রুতি দেওয়া হলে তবেই অন্য রাজনৈতিক দলের সাথে জোট গঠন করবে তাঁর তিপ্রা মথা৷ সাথে তিনি বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক দিলীপ শইকিয়ার সাথে আলোচনার বিষয়টি পত্রপাঠ খারিজ করে দিয়েছেন৷ তাঁর দাবি, জনজাতি অংশের মানুষকে বোকা বানিয়ে গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি পূরণের লিখিত প্রতিশ্রুতি ছাড়া কোনও রাজনৈতিক দলের সঙ্গে জোট হবে না৷

তিনি জোরের সঙ্গে বলেন, আমার লড়াই শুধুমাত্র গ্রেটার তিপ্রাল্যান্ড, আমার জমি ও আমার জনগণের জন্য৷ ত্রিপুরার বাকি অংশের জন্য তামিলনাডু কিংবা মহারাষ্ট্র থেকে কেউ মুখ্যমন্ত্রী হলেও আমার আপত্তি নেই৷ তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব ত্রিপুরার মুখ্যমন্ত্রী হবেন, এ সংক্রান্ত এক প্রশ্ণের জবাবে প্রদ্যুৎ এ-কথা বলেন৷ তাঁর বক্তব্য, ভারতীয় নাগরিক হিসেবে দেশের যে কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার অধিকার রয়েছেন সকলেরই৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top