News Flash

  • Home
  • Uncategorized
  • ইন্দোর-দুবাই আন্তর্জাতিক বিমানের শুভসূচনা, সিন্ধিয়া বললেন অত্যন্ত আনন্দিত
Image

ইন্দোর-দুবাই আন্তর্জাতিক বিমানের শুভসূচনা, সিন্ধিয়া বললেন অত্যন্ত আনন্দিত

ভোপাল, ১ সেপ্টেম্বর (হি.স.): দীর্ঘ প্রতীক্ষার অবসান। শুভসূচনা হয়ে গেল ইন্দোর থেকে দুবাই আন্তর্জাতিক বিমান পরিষেবার। বুধবার সকালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ইন্দোর-দুবাই আন্তর্জাতিক বিমান পরিষেবার শুভসূচনা করেছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ভিডিও লিঙ্কের মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর, কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

পরে টুইট করে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, মধ্যপ্রদেশে গোয়ালিয়র ও দিল্লি এবং ইন্দোরের মধ্যে, তথা ইন্দোরের জন্য ইন্দোর ও দুবাইয়ের মধ্যে বিমান পরিষেবা চালু করতে পেরে অত্যন্ত আনন্দিত!” মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানান, “বিমান পরিষেবা বিস্তারের জন্য যা করণীয়, রাজ্য সরকার সমস্ত কিছু করবে। রাজ্য সরকার সমস্ত সুযোগ-সুবিধা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। মধ্যপ্রদেশকে নতুন উচ্চতা নিয়ে যেতে আমরা কোনও খামতি রাখব না।”

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top