News Flash

  • Home
  • Uncategorized
  • Woman was seriously injured : চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হয়েছেনএক মহিলা
Image

Woman was seriously injured : চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হয়েছেনএক মহিলা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১ সেপ্টেম্বর।। চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হয়েছেনএক মহিলা। আহত মহিলার নাম অর্চনা দাস। তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশালগড় বাইপাস রোডে বুধবার একটি ইকো গাড়ি থেকে এক মহিলা ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনার বিবরণে জানা যায় , বুধবার বেলা ১১ নাগাদ উদয়পুরের বাগমা থেকে অর্চনা দাস নামে এক মহিলা একটি ইকো গাড়ি করে আগরতলার দিকে আসছিলেন।

বিশালগড়ের বাইপাস এলাকায় এসে পৌঁছলে গাড়ির দরজা খুলে ওই মহিলা গাড়ি থেকে ছিটকে পড়ে যান। তাতে মহিলা গুরুতরভাবে আহত হন। ঘটনার পর পর স্থানীয় লোকজন ছুটে আসেন। দুর্ঘটনাগ্রস্ত মহিলাকে সেখান থেকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে আসা হয়। বিশালগড় মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর মহিলাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলায় জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। মহিলার বাড়ি উদয়পুর এর বাগমা এলাকায় ।বিশালগড় থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top