News Flash

  • Home
  • Uncategorized
  • উদ্ধার হল আরও একটি দেহ, ওড়িশায় ল্যান্ডমাইন বিস্ফোরণে মৃত বেড়ে ৮
Image

উদ্ধার হল আরও একটি দেহ, ওড়িশায় ল্যান্ডমাইন বিস্ফোরণে মৃত বেড়ে ৮

orissaভুবনেশ্বর, ২ ফেব্রুয়ারি (হি.স.): ওড়িশা-অন্ধ্রপ্রদেশ সীমানার জগদলপুরে ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮| বৃহস্পতিবার সকালে উদ্ধার করা হয়েছে আরও একটি দেহ| পদস্থ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ৱুধবার সন্ধ্যায় বিস্ফোরণের পর থেকেই নিখোঁজ ছিলেন ওড়িশা স্টেট আর্মড পুলিশের অফিসার তুলসীরাম মাঝি| বৃহস্পতিবার সকালে তাঁর দেহ উদ্ধার হয়| ডিরেক্টর জেনারেল অফ পুলিশ কে বি সিং বলেছেন, এখনও পর‌্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও সংগঠন| তবে মাওবাদীরাই ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে|
ৱুধবার সন্ধ্যায় ওড়িশার কোরাপুট জেলার মুঙ্গাভুমি গ্রামের কাছে ২৬ নম্বর জাতীয় সড়কে ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়| বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে জাতীয় সড়কে প্রায় সাত ফুট গভীর গর্ত হয়ে যায়| ঘটনাস্থলেই মারা যান ৪ জন পুলিশ কর্মী| পরে আরও ৩ জন পুলিশ কর্মী প্রাণ হারান| মৃত পুলিশ কর্মীদের নাম হল, অরুণ কুমার নায়েক, গণেশ প্রসাদ সাহা, সোমনাথ সিসা, সঞ্জয় কুমার দাশ, সুবর্ণ কুমার রাজ এবং প্রদীপ্ত কুমার রাউত| এই ঘটনায় জখম ৫ জনকে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে হাসপাতালে ভর্তি করা হয়েছে|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top