News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ত্রিপুরা বিধানসভা নির্বাচন : হোলি উৎসবের আগেই বাজারে রঙের চাহিদা তুঙ্গে
Image

ত্রিপুরা বিধানসভা নির্বাচন : হোলি উৎসবের আগেই বাজারে রঙের চাহিদা তুঙ্গে

আগরতলা, ২৮ ফেব্রুয়ারি(হি.স.): তিথি মেনে আগামী ৭ মার্চ রঙের উত্সবে মাতোয়ারা হবে গোটা দেশ। কিন্তু, ত্রিপুরায় ২ মার্চ রঙ খেলায় মেতে উঠবে গোটা রাজ্য। কারণ, ওইদিন বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। বাজারে লাল আবিরের সাথে এখন গেরুয়া আবিরের চাহিদা তুঙ্গে উঠেছে। মূলত, সোমবার বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই গেরুয়া আবিরের চাহিদা মাত্রাতিরিক্ত বেড়ে গেছে।  

বসন্তকালে গোটা দেশ জুড়ে পালিত হয় রঙের উৎসব হোলি। তিথি অনুযায়ী আগামী ৭ মার্চ হোলি উৎসব উদযাপিত হবে। কিন্তু উত্তর পূর্বাঞ্চলের ছোট পার্বতী রাজ্য ত্রিপুরাতে এবার রঙের উৎসব হোলি অনেক আগে থেকেই শুরু হয়ে যাচ্ছে। সোমবার রাতে বুথ ফেরত সমীক্ষায় ত্রিপুরায় বিজেপির জয় নিশ্চিত দাবি করার পর থেকে সারা রাজ্যে কর্মী সর্মথকদের বাজি পুড়ানো লক্ষ্য করা গেছে। স্বাভাবিকভাবেই আগামী ২ মার্চ রঙ খেলায় মেতে উঠবে নির্বাচনের জয়ী প্রার্থী সহ দলীয় কর্মী সমর্থকরা। ফলে বাজার গুলিতে রঙের চাহিদা অন্যান্য বছরের তুলনায় এ বছর একটু বেশি। তাতে ব্যবসায়ীদের মধ্যেও ব্যস্ততা এখন তুঙ্গে রয়েছে। ইতিমধ্যেই বাজারে ব্যবসায়ীরা রঙ সাজিয়ে বসে গিয়েছেন।

মহারাজগঞ্জ বাজারের জনৈক রং ব্যবসায়ী বলেন, এবছর গেরুয়া ও লাল আবিরের দাম অন্যান্য বছরের তুলনায় অনেকটা বেড়ে গেছে। বাজারে রঙের সবচেয়ে বেশি চাহিদা রয়েছে গেরুয়া আবিরের। সোমবারে বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকাশের আগে বাজারে লাল রঙের চাহিদা বেশি ছিল বলে জানিয়েছেন তিনি। তবে ব্যবসায়ীরা সব রকম আবিরের পর্যাপ্ত পরিমাণে মজুত রেখেছেন বলে দাবি তাঁর।

Releated Posts

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top