News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাজারে মিলছে না আশানুরূপ মূল্য, সবজি চাষীদের মাথায় হাত
Image

বাজারে মিলছে না আশানুরূপ মূল্য, সবজি চাষীদের মাথায় হাত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারী৷৷ শীতকালীন সবজি চাষ করে বহু কৃষক পরিবার প্রতিপালন করে অতিরিক্ত আয়ের পথ খুঁজে পান৷ বিশেষ করে ফুলকপি বাঁধাকপি রাজ্যের চাহিদা পূরণ করে অন্যান্য বছর বহির রাজ্যে পাঠানো হতো৷ কিন্তু এবছর তুলনামূলকভাবে ফলন ভালো না হওয়ায় রাজ্যের চাহিদা পূরণ করে বহির রাজ্যে আশানুরূপভাবে পাঠানো সম্ভব হয়নি৷ তাতে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন সবজি চাষীরা৷  রাজ্যের বাজারে কফির  ব্যাপক চাহিদা রয়েছে৷  চাষিরাও চাহিদা পূরণ করার জন্য ব্যাপক হারে কফি চাষ করেন৷  বিরাট অংশের কৃষকেরা এই কফি চাষের উপর নির্ভর করে সংসার প্রতিপালন করে থাকেন৷ এবছরও বেশ আশা নিয়ে কপি চাষ করতে শুরু করেছিলেন রাজ্যের অগণিত কৃষক কূল৷ কিন্তু এবছর ক্ষতির সম্মুখীন কফি চাষীরা৷ বিশেষ করে শীতকালে সর্বদাই ফুলকপি ও বাঁধাকপির ব্যাপক চাহিদা থাকে বাজারে৷ কিন্তু এবছর  শুখা মরশুম হওয়াতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে ফুল কফি ও বাঁধা কফি চাষীদের৷ এমনই এক ক্ষতির কথা আক্ষেপের সঙ্গে সংবাদমাধ্যমের নিকট  তুলে ধরলেন তেলিয়ামুড়া মহাকুমার বাইশ ঘড়িয়া এলাকার  কৃষক প্রদীপ ঘোষ৷ এই এলাকাতে অধিকাংশ কৃষিজীবী মানুষজনের বসবাস৷  তাদের জীবিকা নির্বাহের একমাত্র সম্বল বিভিন্ন রকমারি ফসল চাষ করা৷ সময় অনুযায়ী তাঁরা নানা ধরণের ফসল চাষ করে থাকে৷ কিন্তু এবছর শীতকালীন ফুল কফি ও বাঁধা কফি চাষে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান অধিকাংশ কৃষক৷  এমনিতেই বাইশ ঘড়িয়া এলাকা থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বাঁধা কফি  ও ফুল কফি রপ্তানি করা হয়৷ কিন্ত এবার তেমন ভাবে বিভিন্ন জায়গায় বাঁধা কফি ও ফুল কফি পাঠানো যায় নি বলে কৃষকদের অভিমত৷ আর যেটুকুই বেঁচেছে সেটা স্থানীয় বাজারে বিক্রি করা হয়েছে৷  এতে ক্রেতা বিক্রেতা সকলেরই এক প্রকার মাথায় হাত৷ এখন রাজ্যের অন্যান্য অংশের কৃষকদের মতো তেলিয়ামুড়া মহকুমার বাইশ ঘড়িয়া এলাকার কৃষকদের দাবি কৃষি দপ্তর যেন তাদের প্রতি একটু কৃপা দৃষ্টি  করে৷

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top