News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মেঘালয় ও নাগাল্যান্ডে ভোটগ্রহণ শুরু, উত্তর-পূর্বের দুই রাজ্যে শান্তিতেই চলছে নির্বাচনী প্রক্রিয়া
Image

মেঘালয় ও নাগাল্যান্ডে ভোটগ্রহণ শুরু, উত্তর-পূর্বের দুই রাজ্যে শান্তিতেই চলছে নির্বাচনী প্রক্রিয়া

শিলং ও কোহিমা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর-পূর্বাঞ্চলের দুই রাজ্য মেঘালয় ও নাগাল্যান্ডে শান্তিতেই শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া। উভয় রাজ্যের ৬০টি আসনের মধ্যে ৫৯টি আসনের জন্য ভোটগ্রহণ চলছে সোমবার। নাগাল্যান্ডের আকুলুতো থেকে বিজেপি প্রার্থী কাজেতো কিনিমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন; মেঘালয়ে ইউডিপি প্রার্থী এইচডিআর লিংডোহের মৃত্যুর পরে সোহিয়ং-এর নির্বাচন পিছিয়ে গিয়েছে। এই দুই রাজ্য মিলিয়ে মোট প্রার্থীর সংখ্যা ৫৫২ জন। ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭টায়। চলবে বিকেল ৪টে পর্যন্ত। ভোটগণনা হবে ২ মার্চ।

মেঘালয়ে গত পাঁচ বছর ন্যাশানাল পিপলস পার্টি (এনপিপি) ও বিজেপি মিলে সরকার চালালেও, এ বারের ভোটের পৃথক ভাবে লড়াই করছে তাঁরা। এই প্রথম মেঘালয়ের বিধানসভা ভোটে অংশ নিয়েছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস। নাগাল্যান্ডে জোট করে লড়াই করছে বিজেপি। ন্যাশনাল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি (এনডিপিপি)-র সঙ্গে জোটে লড়াই করছে গেরুয়া শিবির। তুলনামূলক ছোট দুই রাজ্য মেঘালয় ও নাগাল্যান্ডের ভোটের দিকে তাকিয়ে দেশের শাসকদল বিজেপি থেকে শুরু করে কংগ্রেস। কারণ ২০২৪ সালের লোকসভা ভোটের আগে এই শেষ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ভোট। তবে এই দু’টি রাজ্যেই জাতীয় রাজনৈতিক শক্তিগুলির পাশাপাশি প্রাসঙ্গিক আঞ্চলিক দলগুলিও।

Releated Posts

বিশালগড় ও কাঞ্চনপুর থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১৯ আগস্ট: বিশালগড় ও কাঞ্চনপুর থানার পুলিশের বিরুদ্ধে ওঠা দুটি পৃথক অভিযোগকে কেন্দ্র করে রাজ্য পুলিশের ভূমিকা…

ByByReshmi Debnath Aug 19, 2026

মহারাজার দূরদর্শী চিন্তা, প্রশাসনিক দক্ষতা এবং উন্নয়ন ভাবনার ভিত্তির উপর দাঁড়িয়েই আধুনিক ত্রিপুরার ভিত গড়ে উঠেছিল: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের অবদান ছিল…

ByByReshmi Debnath Aug 19, 2026

আগরতলায় পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরা সফরে রাজ্যে এসে পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত মহামান্য জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা। এদিন…

ByByReshmi Debnath Aug 19, 2026

কৈলাসহরে আইনজীবীর বাড়িতে গভীর রাতে দুষ্কৃতকারীদের হানা, ভাঙচুর সিসিটিভি

কৈলাসহর, ১৯ আগস্ট: কৈলাসহর শহরের প্রাণকেন্দ্র গোবিন্দপুরে আইনজীবী দেবার্চন তরফদারের বাড়িতে গভীর রাতে একদল দুষ্কৃতকারীর প্রবেশের চেষ্টার অভিযোগকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top