হুগলী, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : পঞ্চায়েত ভোটের আগে হুগলিতে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে দলেরই একাংশের বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে ঘিরে বিক্ষোভ। পঞ্চায়েত নির্বাচনে টিকিট নিয়ে ক্ষোভ তৃণমূলের অন্দরে।
দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে দলীয় কর্মীদের ক্ষোভের মুখে পড়লেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। পঞ্চায়েত ভোটের আগেই রাজহাট পঞ্চায়েত এলাকায় টিকিট বিলি নিয়ে বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল নেতা, কর্মীদের একাংশ। বিক্ষোভকারী তৃণমূল কর্মীদের অভিযোগ, কারও সঙ্গে আলোচনা না করেই গোপনে প্রার্থী ঠিক করে ফেলেছেন বিধায়ক অসিত মজুমদার। তার জেরেই বিক্ষোভ। অস্বস্তি ঢাকতে বিধায়কের সাফাই, দলে ক্ষোভ-বিক্ষোভ থাকতে পারে। তিনি অভিভাবক। কর্মীরা তাঁর কাছে অভিযোগ জানিয়েছে। -হিন্দুস্থান সমাচার/ কাকলি
দার্জিলিংয়ে এসে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট ঘুরে দেখলেন লোকসভার স্পিকার
দার্জিলিং, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : দার্জিলিংয়ে এসে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট ঘুরে দেখলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। রবিবার এদিন দার্জিলিংয়ে এসে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে যান তিনি। পর্বতারোহন প্রশিক্ষণে দীর্ঘদিনের এই প্রতিষ্ঠানটি ঘুরে দেখেন স্পিকার। একই সঙ্গে প্রতিষ্ঠানের ভূয়সী প্রশংসা শোনা যায় তাঁর মুখে।
এদিন লোকসভার স্পিকার ওম বিড়লা বলেন , এই প্রতিষ্ঠান শুধু যে পর্বতারোহীদের প্রশিক্ষণের ব্যবস্থাই করে তাই নয়, বিভিন্ন বিপর্যয়ের সময় উদ্ধারকাজেও এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিষ্ঠানটিকে যথাযথভাবে পরিচালনা করার জন্য অধ্যক্ষের প্রশংসা করেন ওম বিড়লা।

হুগলী : দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে দলেরই একাংশের বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক
Tags:
Releated Posts
রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…
খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার
কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…
মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর
রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…
বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট
কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…


















