News Flash

  • Home
  • দেশ
  • ঘর থেকে উদ্ধার মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ
Image

ঘর থেকে উদ্ধার মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ

শীতলকুচি, ২৬ ফেব্রুয়ারি (হি. স.) : কোচবিহারে ঘর থেকে উদ্ধার মাধ্যমিকের এক ছাত্রের ঝুলন্ত দেহ । ঘটনাটি ঘটেছে শীতলকুচি ব্লকের পশ্চিম গোলেনাওহাটি গ্রামে। রবিবার সকালে শোবার ঘর থেকে মাধ্যমিকের এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হল। মৃত কিশোরের নাম সুমিত বর্মন (১৬)। শীতলকুচি গোপীনাথ হাইস্কুলে পড়াশোনা করত ওই কিশোর। এদিনের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় শীতলকুচি থানার পুলিশ এবং দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার সারাদিন মানসিক অবসাদে ছিল সুমিত। বাড়িতে খাওয়া দাওয়া করেনি। রাতে একাই শুয়েছিল ঘরে। সকালে ডাকতে গেলে কোনও সাড়া দিচ্ছিল না। পরে দরজা ভেঙে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কেন এধরনের পথ বেছে নিয়েছে বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা।

শীতলকুচি থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তী জানায়, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠানো হয়েছে।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top