News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসমের পাহাড় লাইনে গুয়াহাটি-শিলচর এক্সপ্রেসে ছিনতাইবাজের কবলে এক মহিলা সহ দুই রেলযাত্রী
Image

অসমের পাহাড় লাইনে গুয়াহাটি-শিলচর এক্সপ্রেসে ছিনতাইবাজের কবলে এক মহিলা সহ দুই রেলযাত্রী

হাফলং (অসম), ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : পাহাড় লাইনে গুয়াহাটি-শিলচর এক্সপ্রেস ট্রেনে আবারও ছিনতাই। এবার দুই রেলযাত্রীর কাছ থেকে মোবাইল ও ব্যাগ ছিনতাই করে চলন্ত ট্রেন থেকে নেমে পড়েছে দুষ্কৃতী।

গুয়াহাটি-শিলচরের মধ্যে চলাচলকারী এক্সপ্রেস ট্রেনে এ ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘন ঘন সংগঠিত হচ্ছে। এর পরও রেল প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, যাত্রী সুরক্ষার বিষয়ে রেল বিভাগ যতই বড় বড় কথা বলুক না-কেন, রাতে গুয়াহাটি-শিলচরের মধ্যে চলাচলকারী এই ট্রেনে যাত্রী সুরক্ষা বলতে কিছুই নেই। গুয়াহাটি-শিলচর এক্সপ্রেসে রাতের বেলা কখনও দেখা মেলে না রেল পুলিশের। তার উপর এই ট্রেনে কর্তব্যরত টিটিরাও বসে থাকেন বাতানুকূল কামরায়, অভিযোগ বিস্তর।

এই অবস্থায় যাত্রীদের সুরক্ষা নিয়ে কোনও চিন্তা ভাবনাই করছে না রেল কর্তৃপক্ষ। শুক্রবার মধ্যরাতে গুয়াহাটি থেকে শিলচরের উদ্দেশ্যে ছাড়ে এক্সপ্রেস ট্রেনটি। শনিবার ভোরে ট্রেনটি লামডিং থেকে শিলচরের উদ্দেশ্যে ছাড়ার পরই ট্রেনের এস ৭ এবং এস ২-তে ছিনতাইয়ের ঘটনা সংগঠিত হয়। ট্রেনটির এস ৭ থেকে এক যাত্রীর মোবাইল ছিনতাই করে চলন্ত ট্রেন থেকে নেমে পড়ে ছিনতাইবাজ। একই সময় ট্রেনটির এস ২-এর যাত্রী করিমগঞ্জের লক্ষ্মীচরণ রোডের বাসিন্দা সুদীপা দাসের ব্যাগ ছিনতাই করে চলন্ত ট্রেন থেকে নেমে পড়ে ছিনতাইবাজ।

ট্রেনের ওই মহিলা যাত্রী জানিয়েছেন, তিনি তাঁর স্বামীকে নিয়ে গুয়াহাটি থেকে গুয়াহাটি-শিলচর এক্সপ্রেস ট্রেনে বদরপুর ফিরছিলেন। ট্রেনটি ভোর চারটে নাগাদ লামডিং থেকে ছাড়ার কিছুক্ষণ পরই তাঁর মাথার নীচ থেকে ব্যাগ কেড়ে নিয়ে ছিনতাইবাজ চলন্ত ট্রেন থেকে ঝাঁপিয়ে নেমে পড়ে। তিনি জানিয়েছেন, তাঁর ব্যাগে মোবাইল ফোন সহ টাকা ও বিভিন্ন দরকারি নথিপত্র ছিল।

এদিকে রাতের ওই ট্রেনে প্রায় এ ধরনের ঘটনা সংগঠিত হলে এ নিয়ে রেল পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পর উল্টে রেলযাত্রীদের বেশি হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ করেছেন অনেকে। তাই ট্রেনে সবকিছু খুইয়েও যাত্রীরা রেল পুলিশকে অভিযোগ জানাতে অনীহা প্রকাশ করেন। যার দরুন রাতের ট্রেনগুলিতে এভাবে ছিনতাইয়ের ঘটনা বেড়ে চলছে বলে মনে করেন অভিযোগারীরা।

Releated Posts

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top