News Flash

  • Home
  • দিনের খবর
  • আসানসোল কম্বলকাণ্ড : স্বস্তি পেলেন না জিতেনের স্ত্রী, আগাম জামিনের আর্জি খারিজ হাইকোর্টে
Image

আসানসোল কম্বলকাণ্ড : স্বস্তি পেলেন না জিতেনের স্ত্রী, আগাম জামিনের আর্জি খারিজ হাইকোর্টে

আসানসোল, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): আসানসোলে কম্বল বিতরণের সময় পদপিষ্ট হওয়ার ঘটনায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালিকে আগাম জামিন দিল না কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ চৈতালির আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। ২০২১ সালের ১৪ ডিসেম্বর শিবচর্চা ও কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল আসানসোলে। সেখানেই ঘটে যায় দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩ জনের।

এই ঘটনায় মামলা দায়ের পরে হয়। মামলার জেরে গত ১৯ ডিসেম্বর জিতেনের ফ্ল্যাটে গিয়ে নোটিস দিয়ে এসেছিল পুলিশ। কিন্তু তারপর থেকে তিওয়ারি দম্পতির দেখা পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ। এরইমধ্যে গত ২২ ডিসেম্বর চৈতালির আবেদন মেনে তাঁকে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দিয়েছিল হাইকোর্ট। তাঁকে তদন্তে সহযোগিতা করার নির্দেশও দেওয়া হয়। কিন্তু ১০ ফেব্রুয়ারি একটি আবেদনের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা চৈতালির বিরুদ্ধে রাজ্য পুলিশকে তদন্তের নির্দেশ দেন। এমতাবস্থায় বৃহস্পতিবার চৈতালিকে আগাম জামিন দিল না কলকাতা হাইকোর্ট।

Releated Posts

জনগণনা ২০২৭: ১৭ মে থেকে গুজরাটে শুরু স্ব-গণনা, জুনে বাড়ি-বাড়ি তথ্য সংগ্রহ অভিযান

গান্ধীনগর, ১২ মে (আইএএনএস): আসন্ন জনগণনা ২০২৭-এর প্রস্তুতি জোরদার করতে গুজরাট সরকার বড় পদক্ষেপ নিচ্ছে। রাজ্যে ১.০৯ লক্ষেরও…

ByByTaniya Chakraborty May 12, 2026

আস্থা ভোটে অংশগ্রহণে নিষেধাজ্ঞায় চ্যালেঞ্জ, টিভিকে বিধায়কের আর্জি শুনবে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১২ মে (আইএএনএস): তামিলাগা ভেট্রি কাঝাগম (টিভিকে)-এর বিধায়ক আর সিনিবাস সেতুপতির বিরুদ্ধে মাদ্রাজ হাই কোর্টের অন্তর্বর্তী নির্দেশের…

ByByTaniya Chakraborty May 12, 2026

তৃণমূল সমর্থন করলেই কি এখন বাংলায় হিংসা ও মৃত্যুর মুখে পড়তে হবে? প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ১২ মে (আইএএনএস): বর্তমান বিজেপি-শাসিত পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করলেই কি হিংসা, নির্যাতন ও মৃত্যুর মুখে পড়তে…

ByByTaniya Chakraborty May 12, 2026

ভোটে পরাজয়ের পর ডিএমকের গুরুত্বপূর্ণ জেলা সম্পাদক বৈঠক ১৪ মে

চেন্নাই, ১২ মে (আইএএনএস): সদ্যসমাপ্ত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ডিএমকের পরাজয়ের পর দলীয় পরিস্থিতি পর্যালোচনায় গুরুত্বপূর্ণ বৈঠক ডাকল দল।…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top