News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু
Image

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী সুপ্রীতি দেবনাথের। তাঁর আকস্মিক মৃত্যুতে স্বাস্থ্য দপ্তর ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, গতকাল নিজ কর্মস্থলে কর্তব্যরত অবস্থায় আচমকা গুরুতর অসুস্থ হয়ে পড়েন সুপ্রীতি দেবনাথ। সহকর্মীরা জানান, অসুস্থ অবস্থায় তাঁর নাক ও মুখ দিয়ে রক্তপাত শুরু হয়। দ্রুত তাঁকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।

পরে তাঁর মরদেহ টেপানিয়াস্থিত গোমতী জেলা হাসপাতালের মর্গে রাখা হয়। আজ ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে মরদেহ তুলে দেওয়া হয়। এরপর গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ের আধিকারিক ও কর্মীরা একত্রিত হয়ে প্রয়াত স্বাস্থ্যকর্মীর মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান।

এরপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় খিলপাড়া প্রাথমিক উপ-স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে সহকর্মী, আত্মীয়-পরিজন, বন্ধু-বান্ধব এবং খিলপাড়া ও পশ্চিম খিলপাড়া পঞ্চায়েতের প্রধান মিমনমিয়া মির্ধা-সহ স্থানীয়রা মরদেহে পুষ্পমাল্য অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান।

সহকর্মীদের বক্তব্য অনুযায়ী, সুপ্রীতি দেবনাথ অত্যন্ত নিষ্ঠাবান ও সক্রিয় স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত ছিলেন। কর্মরত অবস্থায় তাঁর এই আকস্মিক মৃত্যু স্বাস্থ্য বিভাগের জন্য অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করা হয়।

তাঁর অকাল প্রয়াণে শোকবার্তা জানিয়ে তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। তাঁর মৃত্যুতে গোটা এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সর্বদা বিপদগ্রস্থ মানুষের সেবায় সচেষ্ট: পরিবহণ মন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে কিভাবে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায় সে সম্পর্কে সবাইকে অবহিত করা এবং…

ByByReshmi Debnath Sep 25, 2026

Leave a Reply

Scroll to Top