News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সর্বদা বিপদগ্রস্থ মানুষের সেবায় সচেষ্ট: পরিবহণ মন্ত্রী
Image

রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সর্বদা বিপদগ্রস্থ মানুষের সেবায় সচেষ্ট: পরিবহণ মন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে কিভাবে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায় সে সম্পর্কে সবাইকে অবহিত করা এবং বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা সম্পর্কে সমাজের একেবারে অন্তিম ব্যক্তি পর্যন্ত সবাইকে অবহিত করা অত্যন্ত প্রয়োজন। এই কাজগুলি করা গেলে সমাজ নানাভাবে উপকৃত হবে।

আজ সিপাহীজলা জেলা প্রশাসনের উদ্যোগে বিশালগড়ের নতুন টাউনহলে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধি বিষয়ক অনুষ্ঠানের সূচনা করে একথা বলেন পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সর্বদা বিপদগ্রস্থ মানুষের সেবায় সচেষ্ট। দুর্ঘটনাগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য রাহ বীর, পিএম রাহাত ইত্যাদি প্রকল্প কার্যকর রয়েছে।

এই প্রকল্পগুলি সম্পর্কে যথাযথভাবে মানুষকে সচেতন করতে হবে। পরিবহণ মন্ত্রী বলেন, বিশালগড় মোটরস্ট্যান্ডকে নতুন করে সাজানো হবে। পরিকাঠামো বিকাশের পাশাপাশি মানুষের জীবন সুরক্ষায় সরকার দ্রুত গতিতে কাজ করছে। তিনি জানান, বিভিন্ন বিদ্যালয়, মহাবিদ্যালয় থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন স্থানে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক কর্মসূচি আয়োজিত হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিপাহীজলা জেলার জেলাশাসক ডা. সিদ্ধার্থ শিব জয়সওয়াল। এছাড়াও সড়ক সচেতনতা, গাড়ি চালানোর সময় প্রয়োজনীয় সতর্কতা বজায় রাখা এবং চালকের সিট বেল্ট বাঁধা ইত্যাদি বিষয়ে বক্তব্য রাখেন রাজ্য পুলিশের আইজি মঞ্চাক ইপ্পার।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, বিধায়ক তফাজ্জল হোসেন, বিধায়ক অন্তরা সরকার দেব, সিপাহীজলা জিলা পরিষদের সহকারি সভাধিপতি পিন্টু আইচ, বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অতসী দাস, পরিবহণ দপ্তরের সচিব ইউ কে চাকমা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডা. দেবাশ্রী দেববর্মা, সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক সুভাষ দত্ত, বিশালগড় মহকুমার মহকুমা শাসক বিষ্কি সাহা প্রমুখ।

Releated Posts

জগৎরামপুরে ঘুমের মধ্যে গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: কাঠালিয়া ব্লকের জগৎরামপুর এডিসি ভিলেজে ঘুমন্ত অবস্থায় গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত হলেন সুনীল পদ ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 25, 2026

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন, কয়েক মাসেই বিকল বিশালগড়ের নতুন টাউন হলের এসি

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বিকল হয়ে পড়েছে বিশালগড়ের অফিসটিলা এলাকার নতুন টাউন হলের বৈদ্যুতিক এসি।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

Leave a Reply

Scroll to Top