News Flash

  • Home
  • দেশ
  • হাতির উপদ্রবে অতিষ্ট বড়জোড়ার বন সন্নিহিত গ্ৰামবাসীরা, রেঞ্জ অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ
Image

হাতির উপদ্রবে অতিষ্ট বড়জোড়ার বন সন্নিহিত গ্ৰামবাসীরা, রেঞ্জ অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ

বাঁকুড়া, ২১ ফেব্রুয়ারি (হি. স.) : হাতির উপদ্রবে অতিষ্ঠ বড়জোড়ার বনাঞ্চল সন্নিহিত একাধিক গ্ৰামের অধিবাসীরা।সামনেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তাদের সুরক্ষার দাবিতে সংগ্ৰামপুর বীট অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান গ্ৰামবাসীরা।পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গত ২ মাস ধরে বড়জোড়া বেলিয়াতোড় রেঞ্জ এলাকায় জংলি হতিরা তান্ডব চালাচ্ছে ।ইতিমধ্যে ৪ জন নীরিহ গরীব মানুষ প্রাণ গেছে হাতির আক্রমণে। বৃহস্পতিবার শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এই মুহুর্তে ৭৪ টি হাতি রয়েছে বড়জোড়া এলাকাতেই । ৬ টি খুনে হাতি ঢুকে পড়েছে সংগ্রামপুর বীটে। প্রতিদিন সকাল সন্ধ্যা লোকালয়ে হামলা চালাচ্ছে তারা। আতঙ্কে বাড়ির বাইরে বের হতে পারছেন না বাসিন্দারা। তার উপর মাধ্যমিকে পরীক্ষা । তাই ২৪ ঘন্টার মধ্যে হাতি তাড়ানোর দাবিতে মঙ্গলবার সংগ্রামপুর বিট অফিসে বিক্ষোভ দেখায় ৪ – ৫ টি গ্রামের বাসিন্দারা। ক্ষোভে রাগে দুঃখে তারা বিট অফিসে তালা দিয়ে ঘেরাও করে রাখেন বিট অফিসার সহ বন কর্মীদের। বিক্ষোভকারী রবিলোচন সিং বাঁকুড়া বন দফতরের কর্তাদের বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ এনে বলেন, আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আগামীকাল সকালেই হয়তো শুনবেন আমি কিম্বা কোনো সহ নাগরিক হাতির পায়ে পিষ্ঠ হয়ে প্রাণ হারিয়েছি। বন মন্ত্রক ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে। একটা মানুষের জীবনের দাম কি ৫ লাখ টাকা। গরীব মানুষের এই মূল্য। অথচ সরকার এর সমাধান সহজেই করতে পারে। কিন্তু পকেট ভরানোর জন্য হাতি সমস্যা জিইয়ে রেখেছে। দীর্ঘক্ষণ তালা বন্দির খবর পেয়ে বড়জোড়া থানার পুলিশ এসে ক্ষুব্ধ বাসিন্দাদের আশ্বস্ত করে তালা খোলে।
এবিষয়ে বড়জোড়ার রেঞ্জার ঋত্বিক দে বলেন, ২৪ ঘন্টার মধ্যে হাতি সরানো সম্ভব নয়। তবে ব্যবস্থা নেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। তিনি বলেন জঙ্গলের ভিতরের রাস্তা দিয়ে যেসব শ্রমিক বড়জোড়া শিল্পাঞ্চলে কাজে যান তাদের গাড়ি করে পৌঁছে দেওয়া এবং আনা হচ্ছে। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যও গাড়ির ব্যবস্থা করেছে বন দফতর।

Releated Posts

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে মানবপাচার চক্রে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার, এনআইএ-র জালে গুলাম রাজা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে অভিযান চালিয়ে মানবপাচারের অভিযোগে ব্যবসায়ী গুলাম রাজাকে গ্রেফতার…

ByByNews Desk Jul 27, 2026

এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে শ্রদ্ধার্ঘ্য, ‘জনতার রাষ্ট্রপতি’ আজও অনুপ্রেরণা: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ড. এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে সোমবার তাঁকে শ্রদ্ধা…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top