News Flash

  • Home
  • খেলা
  •  জাতীয় জিমন্যাস্টিক্সে পদকজয়ীরা সংবর্ধিত
Image

 জাতীয় জিমন্যাস্টিক্সে পদকজয়ীরা সংবর্ধিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারি।। কলকাতায় জাতীয় সাব-জুনিয়র জিমন্যাস্টিক্স প্রতিযোগিতায় ত্রিপুরার পদকজয়ী দুই জিমন্যাস্ট সহ দলের খেলোয়াড়দের মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এন এস আর সি সি’র জিমনেসিয়াম হল-এ এই অনুষ্ঠানে সকলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে পদ্মশ্রী অলিম্পিয়ান দীপা কর্মকার, দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দী, ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব সরযূ চক্রবর্তী সহ রাজ্য জিমন্যাস্টিক্স সংস্থার কর্মকর্তা ও প্রশিক্ষকেরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দীর্ঘ আট বছর পর জাতীয় সাব-জুনিয়র জিমন্যাস্টিক প্রতিযোগিতায় রাজ্যদল পদক জয় করে। পায় একটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক। কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অনুষ্ঠিত আসরের মেয়েদের বিভাগে রাজ্যদলের শ্রীপর্ণা দেবনাথ ফ্লোর এক্সারসাইজে স্বর্ণ ও মৌনালি কর ভল্টিং টেবিলে রৌপ্য পদক পায়।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top