News Flash

  • Home
  • বিদেশ
  • সঙ্কটজনক প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার
Image

সঙ্কটজনক প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার

ওয়াশিংটন, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টার গুরুতর অসুস্থ। পরিবার সূত্রে পাওয়া খবরে জানায় গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা রীতিমতো সঙ্কটজনক। কার্টার ভর্তি ছিলেন হাসপাতালে। শারীরিক অবস্থার ভয়াবহ অবনতি হওয়ায় পরিবার তাকে বাড়ি নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। বাড়িতেই তাঁর চিকিৎসা চলছে।

জিমি কার্টারের পরিবার ও হাসপাতাল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আক্রান্ত ক্যানসারে। যকৃৎ ও মস্তিষ্কে ক্যানসার আক্রান্ত তিনি। চিকিৎসার জন্য পরিবারের তরফ থেকে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। কার্টার জানিয়েছেন, তিনি হাসপাতালে থাকতে চান না। কাটাতে চাইছেন পরিবারের সদস্যদের সঙ্গে। তাঁর ইচ্ছাকে প্রাধান্য গিয়ে প্রাক্তন প্রেসিডেন্টের পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসেন। সেখানেই চলছে তাঁর চিকিৎসা।
জিমি কার্টারের অসুস্থ হওয়ার খবরে উদ্বিগ্ন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। হোয়াইট হাউজ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, প্রেসিডেন্টের দফতর থেকে জিমি কার্টারের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট তাঁর পূর্বসুরীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Releated Posts

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

মাকে শেষবার দেখতে পারলেন না জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস, প্রয়াত মা সন্ধ্যা রানি ধর

ঢাকা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জেলবন্দি বাংলাদেশের বিশিষ্ট হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানি ধর বৃহস্পতিবার প্রয়াত…

ByByNews Desk Sep 10, 2026

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top