News Flash

  • Home
  • দেশ
  • দিল্লি-সাহারানপুর জাতীয় সড়কে পরপর গাড়ির ধাক্কা
Image

দিল্লি-সাহারানপুর জাতীয় সড়কে পরপর গাড়ির ধাক্কা

নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : রবিবার সাত সকালে দিল্লি-সাহারানপুর জাতীয় সড়কে গাড়ির ধাক্কা। দুর্ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের বাগপতের কাছে। ঘন কুয়াশায় পরপর কয়েকটি গাড়ি ধাক্কা মারে। দুর্ঘটনায় কয়েকজন পড়ুয়া জখম হয়েছে। কয়েকজনের আঘাত গুরুতর। তারা নিকটবর্তী হাসপাতালে ভর্তি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, দিল্লিতে একটি ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেই প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছিল দিল্লির একটি স্কুলের পডুয়ারা। স্কুল বাসচালক রাস্তায় ধারে পার্কিং করা একটি গাড়িকে ধাক্কা মেরে থেমে যায়। স্কুলবাসের পিছনে থাকা গাড়িগুলি একে অপরকে ধাক্কা মারে। গাড়ির গতিবেগ কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়িয়ে যাওয়া সম্ভব হয়েছে। র্ঘটনায় আহতদের নিয়ে যাওয়া হয় নিকটবর্তী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। বাস চালকও গুরুতর জখম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশবাহিনী। এই ঘটনায় জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। কী কারণে দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। গাড়ি চালককে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। দুর্ঘটনায় পড়ুয়াদের অভিভাবকেরা আতঙ্কিত হয়ে পড়েন। তারা পৌঁছে যান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। পৌঁছে যায় স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।

Releated Posts

বিধায়কদের স্বাক্ষর গরমিল মামলায় ফের সিআইডির তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, ১৪ জুন হাজিরার নির্দেশ

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় পদে নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে তৃণমূল কংগ্রেসের একাধিক…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার

জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…

ByByNews Desk Jun 11, 2026

মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির

ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…

ByByNews Desk Jun 11, 2026

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top