News Flash

  • Home
  • খেলা
  • ভারতীয় বোলারদের দাপটে প্রথম ইনিংসে মাত্র ২৬৩ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া
Image

ভারতীয় বোলারদের দাপটে প্রথম ইনিংসে মাত্র ২৬৩ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : দিল্লিতে অনুষ্ঠিত বর্ডার-গাভাসকার দ্বিতীয় টেস্টে প্রথম দিনেই আবার সুবিধাজনক জায়গায় রোহিত শর্মার দল। প্রথম টেস্টের মত দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই ব্যাটিং বিপর্যয় অস্ট্রেলিয়ার। টস জেতার সুবিধা কাজে লাগাতে পারল না অজি ব্রিগেড। প্রথম ইনিংসে গুটিয়ে গেল মাত্র ২৬৩ রানে। আবার সেই রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার স্পিনের ফাঁদে ধরাশায়ী অস্ট্রেলিয়ান ব্যাটাররা। সামি তুলে নেন ৪ উইকেট।

বর্ডার-গাভাসকার ট্রফির প্রথম টেস্টে নাগপুরে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। দিল্লিতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে চোট সারিয়ে ভারতীয় দলে ফিরেছেন শ্রেয়স আইয়ার। শ্রেয়স আইয়ার দলে ফিরতেই, বাদ পড়েছেন সূর্যকুমার যাদব। নাগপুরে অভিষেক হলেও, সূর্য একেবারেই ছন্দে ছিলেন না। অন্যদিকে, অজি শিবিরে রেনশোর জায়গায় দলে ফিরেছেন ট্রেভিস হেড। অভিষেক হল কুনম্যানের। বিগত ২০-২২ বছরের মধ্যে প্রথম বার অজিরা এক জন পেসার নিয়ে খেলতে নেমেছে। এ দিকে তিন জন স্পিনারকে তারা খেলছে। দ্বিতীয় টেস্টেও টস ভাগ্য সাহায্য করেনি রোহিত শর্মাকে। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথম টেস্টের মতো অবশ্য শুরুতে বিপর্যয়ে পড়তে হয়নি তাদের। ভালো শুরু করেছিলেন উসমান খোয়াজা ও ডেভিড ওয়ার্নার। ওপেনিং জুটিতে ওঠে ৫০। ডেভিড ওয়ার্নারকে (১৫) তুলে নিয়ে অস্ট্রেলিয়া শিবিরে প্রথম ধাক্কা দেন মহম্মদ সামি।

এরপর অস্ট্রেলিয়াকে টেনে নিয়ে যান উসমান খোয়াজা ও মারনাস লাবুশানে। ২৩তম ওভারে জুটি ভাঙেন রবিচন্দ্রন অশ্বিন। চতুর্থ বলে তুলে নেন লাবুশানেকে (১৮)। ওভারের শেষ বলে ফেরান স্টিভ স্মিথকে (০)। এরপর ট্রেভিস হেডকে (১২) তুলে নেন মহম্মদ সামি।

১০৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। পিটার হ্যান্ডসকমকে সঙ্গে নিয়ে রুখে দাঁড়ান উসমান খোয়াজা। জুটিতে ওঠে ৫৯ রান। ৮১ রান করে রবীন্দ্র জাদেজার বলে লোকেশ রাহুলের হাতে ম্যাচ দিয়ে আউট হন খোয়াজা। খোয়াজা আউট হওয়ার পরপরই অ্যালেক্স ক্যারিকে তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন।

১৬৮ রানে ৬ উইকেট হারিয়েয় রীতিমতো ব্যাকফুটে চলে যায় অজিরা। মনে হচ্ছিল হয়তো ২০০ রানের গন্ডিও টপকাতে পারবে না। কিন্তু অধিনায়ক প্যাট কামিন্স ও পিটার হ্যান্ডসকম জুটি অস্ট্রেলিয়াকে এগিয়ে নিয়ে যায়। এই জুটিতে ওঠে ৫৯।

প্যাট কামিন্স ও হ্যান্ডসকম্ব জুটির ওপরে ভর করে ২০০ রানের গণ্ডি পার করে অস্ট্রেলিয়া। ৬৮তম ওভারে জুটি ভাঙেন রবীন্দ্র জাদেজা। তাঁর বলে এলবিডব্লিউ আউট হন প্যাট কামিন্স। ৫৯ বলে ৩৩ রান করেন অজি অধিনায়ক। একই ওভারের শেষ বলে টড মারফিকেও (০) তুলে নেন রবীন্দ্র জাদেজা।

অন্যদিকে, নাথান লিয়নকে (১০) ফেরান মহম্মদ সামি। শেষ উইকেটের জুটিতে অস্ট্রেলিয়াকে টানেন পিটার হ্যান্ডসকম্ব ও ম্যাথু কুহনম্যান। এই জুটিই অস্ট্রেলিয়াকে ২৬৩ রানে পৌঁছে দেয়। কুহনম্যানকে বোল্ড করে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ করেন মহম্মদ সামি। ৭২ রান করে অপরাজিত থাকেন পিটার হ্যান্ডসকম্ব। ৬০ রানে ৪ উইকেট তুলে নেন সামি। ৫৭ রানে ৩ উইকেট রবিচন্দ্রন অশ্বিনের এবং ৬৮ রানে ৩ উইকেট পান রবীন্দ্র জাদেজা।

ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজা, শ্রীকর ভারত (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, আর অশ্বিন, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়ার প্রথম একাদশ: ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, মার্নাস ল্যাবুশেন, স্টিভ স্মিথ, ট্রেভিস হেড, পিটার হ্যান্ডসকম্ব, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), টড মার্ফি, নাথান লিয়ন, ম্য়াথিউ কুনম্যান।

Releated Posts

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top