News Flash

  • Home
  • দেশ
  • দোকানে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ, খুনের অভিযোগে অবরোধ
Image

দোকানে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ, খুনের অভিযোগে অবরোধ

চোপড়া, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল চোপড়া থানার ভৈষপিটা এলাকায়। মৃতের নাম বুলেট আলম। বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি দোকান থেকে বুলেটের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। তাঁকে পরিকল্পনা করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। স্থানীয়দের একাংশের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে তারা। শুক্রবার এই ঘটনায় মৃতের পরিবারের তরফে চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিকে, ঘটনার প্রতিবাদে এদিন দুপুরে ভৈষপিটা বাজারে রাস্তায় দেহ রেখে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন মৃতের পরিবার পরিজনরা। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি তুলেছেন তাঁরা। পরে যদিও পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

Releated Posts

জামশেদপুরে কানাড়া ব্যাঙ্কে দিনদুপুরে ডাকাতি, নগদ ও সোনা লুট পাঁচ সশস্ত্র দুষ্কৃতীর

জামশেদপুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের জামশেদপুরে বৃহস্পতিবার দিনদুপুরে কানাড়া ব্যাঙ্কের একটি শাখায় বড়সড় ডাকাতির ঘটনা ঘটেছে। গোলমুড়ি এলাকার…

ByByNews Desk Sep 24, 2026

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ড, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মোদির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রেটার নয়ডায় ডাবল ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 24, 2026

বৈশ্বিক করনীতি নির্ধারণে ব্রিকস-কে আরও বেশি ভূমিকা নিতে হবে: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): আন্তর্জাতিক করনীতির পুনর্গঠনের চলমান প্রক্রিয়ায় ব্রিকস দেশগুলির কর প্রশাসনকে আরও শক্তিশালী যৌথ অবস্থান নিতে…

ByByNews Desk Sep 23, 2026

‘নির্বাচন কমিশনাররা জানতেন এবং তা হতে দিয়েছেন, হলে তা গণতন্ত্রের ওপর গুরুতর আঘাত’: প্রিয়াঙ্কা

নীলাম্বর, কেরল, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যে নির্বাচন কমিশনকে নিশানা করলেন…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top