News Flash

  • Home
  • দিনের খবর
  • ঝাড়খণ্ডের পালামুতে হিংসার ঘটনায় গ্রেফতার ১৩, বন্ধ ইন্টারনেট পরিষেবা
Image

ঝাড়খণ্ডের পালামুতে হিংসার ঘটনায় গ্রেফতার ১৩, বন্ধ ইন্টারনেট পরিষেবা

রাঁচি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : ঝাড়খণ্ডের পালামু জেলার পাঙ্কিতে মহাশিবরাত্রিতে তোরণ নির্মাণকে কেন্দ্র করে হিংসার ঘটনায় বৃহস্পতিবার পুলিশ ১৩ জনকে গ্রেফতার করেছে। মামলায় নাম থাকা ১০০ জন সহ ১০০০ জনেরও বেশি অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। ভিডিও ও ছবির ভিত্তিতে পুলিশ অভিযান চালাচ্ছে। আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

পাঙ্কি হিংসা মামলার বিষয়ে পালামু জোনাল আইজি রাজকুমার লাকদার নেতৃত্বে একটি শান্তি মিছিল বের করা হয়। পতাকা মিছিলে উপস্থিত ছিলেন ডিসি এ ডড্ডে, এসপি চন্দন সিনহা সহ বহু আধিকারিক। মিছিলটি ঘটনাস্থল থেকে পংকির প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়।
মিছিল বের করার আগে ডিসি এ ডড্ডে ও এসপি চন্দন সিনহা পাঙ্কি থানায় যৌথ সাংবাদিক সম্মেলন করে ঘটনার বিস্তারিত জানান। তিনি জানান, পুলিশ ১৩ জনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। বাকি দুর্বৃত্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে। ডিসির সুপারিশে ১৯ ফেব্রুয়ারি সকাল ১০ টা পর্যন্ত পুরো পালামুতে ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছে।

Releated Posts

ওড়িশায় বিশেষ ভোটার তালিকা সংশোধনের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন, ১৯ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি জমা দেওয়া যাবে

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ওড়িশায় চলমান বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) কর্মসূচির সময়সীমা…

ByByNews Desk Aug 1, 2026

দেওরিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেফতার দুই দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও লুটের সোনার হার

দেওরিয়া, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের পর দুই ওয়ান্টেড দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার…

ByByNews Desk Aug 1, 2026

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top