News Flash

  • Home
  • খেলা
  • ক্রিকেট মহল হতাশ : সেমিফাইনাল প্রগতি-নজরুল ও নেতাজি-ভবনস্
Image

ক্রিকেট মহল হতাশ : সেমিফাইনাল প্রগতি-নজরুল ও নেতাজি-ভবনস্

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারি।। প্রথম সেমিফাইনালে প্রগতি বিদ্যাভবন খেলবে বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবনের বিরুদ্ধে। অপর সেমিফাইনালে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন খেলবে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরের বিরুদ্ধে। খেলা দুটি হবে ১৮ ফেব্রুয়ারি। একটি নরসিংগড়ের পঞ্চায়েত গ্রাউন্ডে, অপরটি ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে। ত্রিপুরা ক্রিকেট  অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৭ বালকদের সদর মহকুমা ভিত্তিক আন্তঃ স্কুল ক্রিকেট টুর্নামেন্টের দুটো সেমিফাইনাল ম্যাচ ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার পর বিজয়ী দল দুটো ফাইনালে খেলবে ২০ জানুয়ারি।‌ খেতাবি লড়াই হবে ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে। উল্লেখ্য, একুশটি স্কুল দলকে নিয়ে এবার সাতটি গ্রুপে লীগ পর্যায়ে খেলা হয়েছে। সাতটি স্কুল দল গ্রুপ চ্যাম্পিয়ন হলেও রানের গড়ের ভিত্তিতে সেরা চারটি দল সেমিফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। আনন্দনগর স্কুল গ্রুপ-এ চ্যাম্পিয়ন, নন্দননগর স্কুল গ্রুপ-ডি চ্যাম্পিয়ন এবং বড়দোয়লী স্কুল গ্রুপ-এফ চ্যাম্পিয়ন হলেও রানের গড়ের ভিত্তিতে শেষ চারে খেলার সুযোগ না পেয়ে অনেকটা হতাশার সঙ্গে এবারের মতো টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে। একটা অনূর্ধ্ব ১৭ স্কুল ক্রিকেট দল গঠন করা, বিশেষ করে পরীক্ষার মরশুমে সত্যিই কষ্টকর। এরপর গ্রুপ লীগে দুটি ম্যাচ খেলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও মূলপর্বে খেলার সুযোগ না পাওয়ার বিষয়টা অনেক ক্রিকেট প্রেমীরাই টিসিএ-র ভূমিকার বিষয়ে সমালোচনা করছেন। ভবিষ্যতে বিষয়টা নিয়ে ভাবা প্রয়োজন বলে ক্রিকেট মহলের ধারণা।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top