ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারি।। প্রথম সেমিফাইনালে প্রগতি বিদ্যাভবন খেলবে বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবনের বিরুদ্ধে। অপর সেমিফাইনালে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন খেলবে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরের বিরুদ্ধে। খেলা দুটি হবে ১৮ ফেব্রুয়ারি। একটি নরসিংগড়ের পঞ্চায়েত গ্রাউন্ডে, অপরটি ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৭ বালকদের সদর মহকুমা ভিত্তিক আন্তঃ স্কুল ক্রিকেট টুর্নামেন্টের দুটো সেমিফাইনাল ম্যাচ ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার পর বিজয়ী দল দুটো ফাইনালে খেলবে ২০ জানুয়ারি। খেতাবি লড়াই হবে ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে। উল্লেখ্য, একুশটি স্কুল দলকে নিয়ে এবার সাতটি গ্রুপে লীগ পর্যায়ে খেলা হয়েছে। সাতটি স্কুল দল গ্রুপ চ্যাম্পিয়ন হলেও রানের গড়ের ভিত্তিতে সেরা চারটি দল সেমিফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। আনন্দনগর স্কুল গ্রুপ-এ চ্যাম্পিয়ন, নন্দননগর স্কুল গ্রুপ-ডি চ্যাম্পিয়ন এবং বড়দোয়লী স্কুল গ্রুপ-এফ চ্যাম্পিয়ন হলেও রানের গড়ের ভিত্তিতে শেষ চারে খেলার সুযোগ না পেয়ে অনেকটা হতাশার সঙ্গে এবারের মতো টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে। একটা অনূর্ধ্ব ১৭ স্কুল ক্রিকেট দল গঠন করা, বিশেষ করে পরীক্ষার মরশুমে সত্যিই কষ্টকর। এরপর গ্রুপ লীগে দুটি ম্যাচ খেলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও মূলপর্বে খেলার সুযোগ না পাওয়ার বিষয়টা অনেক ক্রিকেট প্রেমীরাই টিসিএ-র ভূমিকার বিষয়ে সমালোচনা করছেন। ভবিষ্যতে বিষয়টা নিয়ে ভাবা প্রয়োজন বলে ক্রিকেট মহলের ধারণা।

ক্রিকেট মহল হতাশ : সেমিফাইনাল প্রগতি-নজরুল ও নেতাজি-ভবনস্
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

















