News Flash

  • Home
  • দিনের খবর
  • গুয়াহাটি রেলস্টেশন ১.৩ কিলোগ্রাম ওজনের সোনা বাজেয়াপ্ত, ধৃত দুই
Image

গুয়াহাটি রেলস্টেশন ১.৩ কিলোগ্রাম ওজনের সোনা বাজেয়াপ্ত, ধৃত দুই

গুয়াহাটি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : গুয়াহাটি রেলস্টেশনে মহামগর পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে ১.৩ কিলোগ্রাম ওজনের সোনা। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে দুজন।

গোপন সূত্রে প্রাপ্ত এক খবরের ভিত্তিতে আজ মঙ্গলবার সকালে মহানগর পুলিশ সুপার প্রসেনজিৎ দাসের নেতৃত্বে রেল পুলিশের সহযোগিতায় গুয়াহাটি রেলওয়ে স্টেশনে তেজস এক্সপ্রেসে তালাশি চালিয়ে দুই সোনা পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্তকৃত সোনার ভারতে বাজারমূল্য প্রায় ৬৮ লক্ষ টাকা হবে বলে জানা পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশি জেরায় মণিপুর থেকে দিল্লিতে সোনা বিক্রির পরিকল্পনার কথা স্বীকার করেছে দুই পাচারকারী।

গ্রেফতারকৃত চোরাকারবারাদের হাফিজ ইয়াসিন এবং আসলাম শেখ বলে পরিচয় পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে বিপুল সোনা পাচারের অভিযোগে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে রেল পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছেন, তথ্য উদ্ঘাটনে জেরার ভিত্তিতে তদন্ত চলছে। সোনা পাচার সংক্রান্ত ফরয়ার্ড এবং বেকওয়ার্ড লিংক খতিয়ে দেখছে পুলিশ। ধৃত দুই পাচারকারীর মোবাইল ফোনে হ্যান্ডসেট বাজেয়াপ্ত করে তাদের কললিস্ট খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় আরও ধরপাকড়ের সম্ভাবনা রয়েছে বলে আশা প্রকাশ করেছেন পুলিশের সূত্রটি।

প্রসঙ্গত, দুদিন আগে অসমের নিউ করিমগঞ্জ রেলওয়ে স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে ৮-টি সোনার বিস্কুট সমেত ত্রিপুরার ধর্মনগরের তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। অন্যদিকে একই ট্রেনে এনজিপি স্টেশন থেকে অসমের করিমগঞ্জের চার বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছে থেকে উদ্ধার হয়েছিল ১৮.৬৫৭ কিলোগ্রাম সোনা।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top