News Flash

  • Home
  • দেশ
  • ফের হাই কোর্টের শরনাপন্ন কাজ হারানো ৬১৮ শিক্ষক
Image

ফের হাই কোর্টের শরনাপন্ন কাজ হারানো ৬১৮ শিক্ষক

কলকাতা, ১৪ ফেব্রুয়ারি (হি. স.) : আবার আদালতের দ্বারস্থ হলেন নিয়োগ বাতিল হওয়া ৬১৮ জন শিক্ষক। তাঁদের প্রশ্ন, নিয়োগ বাতিল নিয়ে যখন কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে একটি মামলা চলছে এবং তার রায়দান স্থগিত রাখা হয়েছে, তখন কী করে এমন সিদ্ধান্ত নিল স্কুল সার্ভিস কমিশন?

চাকরির সুপারিশপত্র বাতিল হয়েছে ২৪ ঘণ্টাও কাটেনি। এর মধ্যেই মঙ্গলবার এ ব্যাপারে হাই কোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছিলেন ওই ৬১৮ জন শিক্ষক। তাঁরা এ বিষয়ে অতিরিক্ত হলফনামাও জমা দিতে চেয়েছিলেন।

ওই শিক্ষকদের প্রশ্ন এসএসসি-র কি রায়দান হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত ছিল না? অন্যদিকে, এসএসসির তরফে জানানো হয় এই ৬১৮ জনের অনেকে সাদা খাতা জমা দিয়েছিলেন। অনেকে দুই বা তিন পেয়েছেন। আপাতত এই ৬১৮ জনের নাম প্রকাশ করলেও, পরে আরও অযোগ্য প্রার্থীর নাম প্রকাশ করা হবে। এসএসসির সেই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলেছেন ওই ৬১৮ শিক্ষক। আবেদনে সাড়া দিয়ে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে তাঁরা মামলাটি শুনবে। বুধবার এ সংক্রান্ত মামলার শুনানি হবে হাই কোর্টের ডিভিশন বেঞ্চে।

Releated Posts

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে বৈঠক কোট দিভোয়ারের বিমানবাহিনী প্রধানের

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারত ও কোট দিভোয়ার (আইভরি কোস্ট) সোমবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং…

ByByNews Desk Jul 27, 2026

কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা, দুবাই-মুম্বইগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ রাজকোটে

রাজকোট (গুজরাট), ২৭ জুলাই (আইএএনএস): দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার…

ByByNews Desk Jul 27, 2026

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে মানবপাচার চক্রে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার, এনআইএ-র জালে গুলাম রাজা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে অভিযান চালিয়ে মানবপাচারের অভিযোগে ব্যবসায়ী গুলাম রাজাকে গ্রেফতার…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top