News Flash

  • Home
  • দেশ
  • ‘আইন মেনেই চাকরি দেব, কেউ আটকাতে পারবে না’, দাবী মমতার
Image

‘আইন মেনেই চাকরি দেব, কেউ আটকাতে পারবে না’, দাবী মমতার

কলকাতা, ১৪ ফেব্রুয়ারি (হি. স.) : ‘শিক্ষকদের চাকরি খাচ্ছে সিপিএম’, বিধানসভায় তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘রাজনীতি করতে গিয়ে শিক্ষকদের চাকরি খাচ্ছে সিপিএম। রাম-বাম-শ্যাম এক হয়ে গেছে।’

মুখ্যমন্ত্রীর সংযোজন, ‘চাকরি দিতে গেলে কোর্টে চলে যাচ্ছে, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করছে। আইন মেনেই চাকরি দেব, কেউ আটকাতে পারবে না’।

সম্প্রতি, গ্রুপ-ডি পদে চাকরি বাতিল হয়েছে ১ হাজার ৯১১ জনের। এই মামলায় ১ হাজার ৯১১ জন চাকরি প্রাপকের সুপারিশপত্র প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলায় অবিলম্বে প্রত্যাহারের বিজ্ঞপ্তি জারি করার জন্য কমিশনকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এবার ১৯১১ জনের পর ২২৫০ জনের চাকরি যাচ্ছে।

এ প্রসঙ্গে বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ সোমবার বলেছেন, ‘সবে তো শুরু। সব বিভাগে প্রায় ২৫ হাজার লোক টাকা দিয়ে চাকরি পেয়েছে। অনেকে টাকা দিয়েও চাকরি পায়নি। এই যে বিরাট দুর্নীতি হয়েছে, এর একটা শেষ হওয়া উচিত। মাননীয় বিচারপতি ঠিক জায়গায় হাত দিয়েছেন। ওনার এভাবেই এগিয়ে চলা উচিত।’

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top