News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • আগামী দুই মার্চের পর ত্রিপুরায় বিজেপির কোনও অস্তিত্ব থাকবে না: জিতেন্দ্র চৌধুরী
Image

আগামী দুই মার্চের পর ত্রিপুরায় বিজেপির কোনও অস্তিত্ব থাকবে না: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): আগামী দুই মার্চের পর ত্রিপুরায় বিজেপির কোনও অস্তিত্ব থাকবে না। ত্রিপুরায় পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠা করতে জনগণ জোট সরকার প্রতিষ্ঠিত হবে। মঙ্গলবার আগরতলা প্রেসক্লাবে মিট দ্য প্রেসে সাংবাদিকদের প্রশ্নোত্তরে এই কথা বলেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।

তিনি এদিন প্রশ্নোত্তরে আরও বলেন, এিপুরায় বিজেপি সরকারকে পরাস্ত করার জন্য কংগ্রেসের সাথে বামফ্রন্ট আসন সমঝোতা করে লড়াই করছে। বামফ্রন্ট-কংগ্রেসের মূল লক্ষ্য হল জনগনের সরকার প্রতিষ্ঠিত করা।

এদিন তিনি আরও বলেন,নিবার্চন কমিশনের জিরো পোল ভায়োলেন্সের আশ্বাস অনুযায়ী মানুষ আশ্বস্ত হয়েছেন।কারণ,মানুষ গত ৫টি বছর যারা ভোটাধিকার হারিয়েছেন তাঁদের মধ্যে আশার আলো জেগেছে।বিশেষ করে গত ১৮ ফেব্রুয়ারি জিরানীয়াতে রাজনৈতিক সন্ত্রাসের ঘটনার পরিপেক্ষিতে জাতীয় নির্বাচন কমিশন যে পদক্ষেপ গ্রহণ করেছে তাতে সাধারন মানুষের মধ্যে ভরসা জেগেছে।

সাথে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন,নিবার্চন কমিশনের জিরো পোল ভায়োলেন্সের কিছুটা সামঞ্জস্য হীন.বুঝা গেছে। কারণ সম্প্রতি কয়েকটি ঘটনা থেকে বুঝা গেছে নিবার্চন কমিশনের এখনো পুরোনো ধ্যান ধারণা রয়েছে তাঁদের কর্তাকে খুশি করানো।

তাঁর দাবি, নির্বাচন কমিশনের পুরোনো ধ্যান ধারণা ছেড়ে পূর্ণ শক্তি প্রয়োগ করে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনএর ব্যবস্থা করা হোক।আরও দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন ২০২৩ নির্বাচনে ত্রিপুরায় সিপিএম -কংগ্রেস এর জোট সরকার প্রতিষ্ঠিত হবে। কারণ জনগণ স্থির করে নিয়েছে যে কোনো পরিস্থিতে ভোটাধিকার প্রয়োগ করবে।

Releated Posts

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top