News Flash

  • Home
  • দেশ
  • পুণে-নাসিক হাইওয়ে পারাপারের সময় গাড়ির ধাক্কায় ৫ মহিলার মৃত্যু, আহত আরও ৩ জন
Image

পুণে-নাসিক হাইওয়ে পারাপারের সময় গাড়ির ধাক্কায় ৫ মহিলার মৃত্যু, আহত আরও ৩ জন

পুণে, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): মহারাষ্ট্রের পুণে জেলায় পুণে-নাসিক হাইওয়ে পারাপারের সময় বেপরোয়া এসইভি গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন ৫ জন মহিলা। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। সোমবার রাত ১০.৪৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পুণে জেলার খেড় তেহসিলের অদূরে শিরোলি গ্রামের কাছে। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে ১৭ জন মহিলার একটি দল পুণে-নাসিক হাইওয়ে পারাপার করছিল, সেই সময় একটি এসইউভি গাড়ি দ্রুত গতিতে এসে তাঁদের ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় ছিটকে।পড়েন কয়েকজন মহিলা, তাঁদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে ও ৩ জন আহত হয়েছেন।

ক্যাটারিংয়ের কাজের জন্য সোমবার রাতে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন ওই মহিলারা। রাত পৌনে এগারোটা নাগাদ শিরোলি গ্রামের কাছে একটি গাড়ি তাঁদের ধাক্কা মারে। পুলিশ জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানে ক্যাটারিংয়ের কাজ করার জন্য পুণে শহর থেকে এসেছিলেন ওই মহিলারা। পুণে-নাসিক হাইওয়ের ধারেই বিয়েবাড়িটি। মহিলাদের ধাক্কা মারার পরই গাড়ির গতিতে বাড়িয়ে পুণের দিকে চলে যান চালক। ঘাতক গাড়ির চালককে খুঁজছে পুলিশ।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top