News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • লালমোহন ও রসগোল্লা মিলে শূন্য প্রসব করবে : হিমন্তবিশ্ব
Image

লালমোহন ও রসগোল্লা মিলে শূন্য প্রসব করবে : হিমন্তবিশ্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী৷৷ লাল মোহন ও রসোগোল্লা মিলে শূন্য প্রসব করবে৷ সোমবার গোলাঘাটি বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী হিমানী দেববর্মার সমর্থনে গোলাঘাটি জগন্নাথ পাড়া এলাকায় আয়োজিত বিজয় সংকল্প জনসমাবেশে বলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা৷ ১৬ই ফেব্রুয়ারি রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ৷ নির্বাচনকে সামনে রেখে বিজেপির মনোনীত প্রার্থীদের সমর্থনে গোটা রাজ্য জুড়ে বিজেপির প্রচার অভিযান তুঙ্গে৷ তারই অঙ্গ হিসাবে সোমবার গোলাঘাটি বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী হিমানী দেববর্মার সমর্থনে গোলাঘাটি জগন্নাথ পাড়া এলাকায় এক বিজয় সংকল্প জনসমাবেশের আয়োজন করা হয়৷ এই জনসমাবেশে উপস্থিত ছিলেন বিজেপি মনোনীত প্রার্থী হিমানী দেববর্মা, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, মন্ডল সভাপতি রামকৃষ্ণ সাহা, গোলাঘাটির বিজেপি বিধায়ক বীরেন্দ্র কিশোর  দেববর্মা, সিপাহীজলা উত্তরাংশের সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ বিজেপির অন্যান্য কার্যকর্তারা৷ এই বিজয় সংকল্প জনসমাবেশে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিগত ২৫ বছরের বাম  শাসনের তীব্র সমালোচনা করেন৷ রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রশংসা করেন তিনি৷

Releated Posts

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক রাজীব ভট্টাচার্যের

নয়াদিল্লি, ২৭ জুলাই: আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। সাক্ষাৎকালে ত্রিপুরার বর্তমান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

ডিজিপির অস্বাভাবিক মৃত্যু: রাজ্যপালের দ্বারস্থ সিপিআই(এম)

আগরতলা, ২৭ জুলাই: ডিজিপি অনুরাগ ধানকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ত্রিপুরা হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে বিচারবিভাগীয় তদন্তের দাবিতে রাজ্যপালর…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

কুমারঘাটে যৌথ অভিযানে ৩৮ কৌটা ব্রাউন সুগার উদ্ধার, আটক ২

আগরতলা, ২৭ জুলাই : নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে একটি গাড়ি আটক করে। গাড়িটিতে তল্লাশি…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

শ্রীনগরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার

আগরতলা, ২৭ জুলাই :অবৈধ মদ মজুত ও পাচারের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শ্রীনগর থানার পুলিশ সফল অভিযান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top