News Flash

  • Home
  • দেশ
  • ডালখোলায় মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার
Image

ডালখোলায় মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার

ডালখোলা, ১৩ ফেব্রুয়ারি (হি. স.) : উত্তর দিনাজপুরের ডালখোলা থানার সূর্যাপুর এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘিরে চাঞ্চল্য।

মৃত পড়ুয়ার কাকা জানান, তাঁর দাদা নিতাইচন্দ্র সরকার পেশায় নির্মাণকর্মী। কর্মসূত্রে মুম্বইয়ে থাকেন। বাড়িতে দুই ছেলে ও তিন মেয়ে নিয়ে তাঁর বৌদি নির্মালা সরকার থাকতেন। বড় ছেলে সূর্যাপুর হাইস্কুলে পড়ে। এবছর তার মাধ্যমিক পরীক্ষায় বসার কথা ছিল। সোমবার সকালে বৌদি ঘর পরিষ্কার করার জন্য ছেলেকে ডাকাডাকি করেন। অনেক ডাকাডাকির পরও কোনও সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় তাঁর ভাইপোকে উদ্ধার করা হয়। খবর পেয়ে ডালখোলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে প্রথমে ডালখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। কী কারণে এমন ঘটনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।

Releated Posts

বারবার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করল পাঞ্জাব বিধানসভা

চণ্ডীগড়, ৩ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের…

ByBySandeep Biswas Aug 3, 2026

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top