News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • জোলাইবাড়ী বিজেপির মন্ডল সভাপতির উদ্দ্যোগে অনুষ্ঠীত সুবিশাল বাইক মিছিল ও যোগদানসভা
Image

জোলাইবাড়ী বিজেপির মন্ডল সভাপতির উদ্দ্যোগে অনুষ্ঠীত সুবিশাল বাইক মিছিল ও যোগদানসভা

আগরতলা, ১২ ফেব্রুয়ারি (হি.স.): আসন্ন বিধানসভা নির্বাচনে জোলাইবাড়ী বিধানসভাকে বাম অপশাসন থেকে মুক্তি দিতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে জোলাইবাড়ী বিজেপির মন্ডল সভাপতি অজয় রিয়াং। এরই মধ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে আই পি এফ টি মনোনিত প্রার্থী শুক্লা চরন নোয়াতিয়াকে বিপুল ভোটে জয়যুক্ত করতে রবিবার জোলাইবাড়ী বিজেপির মন্ডল সভাপতি অজয় রিয়াং এর নেতৃত্ব এক সুবিশাল বাইক মিছিল সংগঠীত করা হয়। বাইক মিছিলটি জোলাইবাড়ী বাজার থেকে শুরুহয়ে জোলাইবাড়ীর বিভিন্ন পথ অতিক্রান্ত করে বাইখোড়া বাজারে এসে সমাপ্তি হয়। আজকের এই বাইক মিছিলে উপস্থিত ছিলেন জোলাইবাড়ীর বিজেপির মন্ডল সভাপতি অজয় রিয়াং, আই পি এফ টি মনোনিত প্রার্থী শুক্লা চরন নোয়াতিয়া সহ অন্যানরা।

আজকের এই বাইক মিছিলে ব্যাপকহারে বিজেপি ও আই পি এফ টি সমর্থীত কর্মীরা অংশ গ্রহন করেন। সকলের একটিই লক্ষ্য আসন্ন বিধানসভা নির্বাচনে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে আই পি এফ টি মনোনিত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করা। বাইক মিছিললি শেষে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের কোয়াইফাং বাজারে মন্ডল সভাপতি অজয় রিয়াং এর নেতৃত্বে অনুষ্ঠীত করা হয় এক যোগদান সভার। আজকের এই যোগদান সভায় বিভিন্ন দল ত্যাগ করে ১৫ পরিবারের ৬০ জন ভোটার বিজেপিতে যোগদান করে। দল ত্যাগীদের হাতে দলীয় পতাকা দিয়ে বরন করে নেন জোলাইবাড়ী বিজেপির মন্ডল সভাপতি অজয় রিয়াং। মন্ডল সভাপতি কর্তৃক আয়োজিত আজকের এই কর্মসূচীতে লোকজনের উপস্থিতির হারছিলো লক্ষনীয়।

Releated Posts

রাজনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৭ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার রাজনগর গ্রাম পঞ্চায়েতের দেববর্মা বস্তি সংলগ্ন বিকল্প জাতীয় সড়কে…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

চন্দ্রপুরে কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ধর্মনগর থানায় বিক্ষোভ

ধর্মনগর, ২৭ জুলাই: চন্দ্রপুরে কংগ্রেস কর্মী-সমর্থকদের ওপর দুষ্কৃতীদের হামলার অভিযোগকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে ধর্মনগর। ঘটনার…

ByByReshmi Debnath Jul 27, 2026

সাব্রুম নগর পঞ্চায়েতের নাগরিক পরিষেবা তলানিতে, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

সাব্রুম, ২৭ জুলাই: উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত দক্ষিণ ত্রিপুরার সাব্রুম শহরে নাগরিক পরিষেবা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

২৯ জুলাই শ্রীশ্রী ভীরাম্মা কালী মন্দিরের ১১তম বাৎসরিক উৎসব, তিন দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

মেলাঘর, ২৭ জুলাই: সোনামুড়া মহকুমার মেলাঘর রাঙ্গামুড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী শ্রীশ্রী ভীরাম্মা কালী মন্দিরে আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হতে…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top