News Flash

  • Home
  • দেশ
  • ট্রলিতে গাঁজা পাচারের ছক, কলকাতা থেকে গ্রেফতার ওডিশার যুবক
Image

ট্রলিতে গাঁজা পাচারের ছক, কলকাতা থেকে গ্রেফতার ওডিশার যুবক

কলকাতা, ১২ ফেব্রুয়ারি (হি.স.): গাঁজা ভর্তি ট্রলি সহ কলকাতায় গ্রেফতার ওডিশার যুবক। উদ্ধার হওয়া গাঁজা ‘ইদ্দুকি গোল্ড’, না কি মাওবাদীদের মদতে তৈরি হওয়া ওডিশার ‘মালকানগিরি-কন্ধমাল স্পেশ্যাল’, তা পরীক্ষা করে দেখছেন বিশেষজ্ঞরা। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম ইব্রাহিম শেখ। সে ওডিশার কান্ধামালের বাসিন্দা।

গোয়েন্দা পুলিশের কাছে খবর ছিল যে, ফের দূরপাল্লার বাসে গাঁজা পাচার হচ্ছে কলকাতায়। সেই সূত্রেই লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা বাবুঘাটে দূরপাল্লার বাসগুলিতে শুরু করেন নজরদারি। রবিবার সকালে দেখা যায়, ট্রলি নিয়ে এক যুবককে নামতে। গোয়েন্দাদের টিম তাকে ঘিরে ফেললে দাবি করে, কলকাতায় চিকিৎসা করাতে এসেছে সে। বাবুঘাটেই ট্রলি ব‌্যাগটি খোলেন গোয়েন্দারা। ব‌্যাগে ভরতি জামাকাপড়। কাপড়ের আড়ালেই লুকিয়ে রাখা ছিল বারো কিলো গাঁজা। পুলিশের দাবি, এর আগেও কলকাতায় গাঁজা-সহ বিভিন্ন ধরনের মাদক পাচার করেছে ইব্রাহিম শেখ নামে ওই যুবক।

গাঁজা পাচারে অভিজ্ঞ ওই যুবককে জেরা করে জানা গিয়েছে যে, পাচারকারীরা এখন ওড়িশা থেকে কলকাতার করিডর ধরেই গাঁজা পাচার করছে। সেই গাঁজা কলকাতার এজেন্টদের হাতে আসার পর পৌঁছে যাচ্ছে মূলত দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফের ‘গোডাউনে’। এর পর কখনও বা গাড়ি, আবার কখনও বা অটো করেই তা এসে পৌঁছচ্ছে কলকাতার বিভিন্ন জায়গার সাব এজেন্টদের কাছে। এরপর পুরিয়া করে বিক্রেতাদের হাতে পৌঁছে যাচ্ছে ওই গাঁজা।

এদিকে, গোয়েন্দা পুলিশের কাছে খবর, বহু আগে থেকেই ওড়িশার মালকানগিরি, কোরাপুট, কন্ধমাল, গজপতি, রায়গড়, বারগড়ে জঙ্গল ও পাহাড়ঘেরা জায়গায় গোপনে গাঁজার চাষ করেন কিছু এলাকার বাসিন্দা। এলাকার কৃষকদের মদত জোগায় মাওবাদীরা। তারা কৃষকদের ‘রক্ষা’ করে। তার বদলে গাঁজার প্রত্যেক কিলো পিছু টাকা তোলা নেয় মাওবাদীরা, অভিযোগ এমনই। আবার অত‌্যন্ত চাহিদাপূর্ণ কেরলের ইদ্দুকি গাঁজা, অথবা তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশেও মাওবাদীদের মদতে চাষ হওয়া গাঁজা ওড়িশা থেকে আসে কলকাতায়। যেহেতু ইব্রাহিম শেখ নিজে কন্ধমালের বাসিন্দা, তাই ওই গাঁজা কন্ধমাল বা মালকানগিরিতে তৈরি হওয়ার পর সরাসরি ইব্রাহিমের মতো মাদক এজেন্টের হাতে পৌঁছয় বলে ধারণা গোয়েন্দাদের। তাকে জেরা করে কলকাতার এজেন্টের সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।

Releated Posts

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে মানবপাচার চক্রে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার, এনআইএ-র জালে গুলাম রাজা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে অভিযান চালিয়ে মানবপাচারের অভিযোগে ব্যবসায়ী গুলাম রাজাকে গ্রেফতার…

ByByNews Desk Jul 27, 2026

এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে শ্রদ্ধার্ঘ্য, ‘জনতার রাষ্ট্রপতি’ আজও অনুপ্রেরণা: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ড. এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে সোমবার তাঁকে শ্রদ্ধা…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top