News Flash

Image

নাড্ডাকে পাল্টা খোঁচা অভিষেকের

কলকাতা, ১২ ফেব্রুয়ারি (হি.স.): বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে পালটা চ্যালেঞ্জ জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার দিল্লি যাওয়ার পথে তাঁর সাফ কথা, কেন্দ্রীয় সরকারের কাজের রিপোর্ট কার্ডের সঙ্গে তুলনা হোক রাজ্যের কাজকর্মের। তারপরই কে কতটা কাজ করেছে, তা নিয়ে সমালোচনা হোক। পাশাপাশি পঞ্চায়েত ভোটে প্রতিটি আসনে বিজেপি প্রার্থী দিতে পারবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করে খোঁচা দিলেন অভিষেক।

পঞ্চায়েত ভোটের আগে রাজনৈতিক বাকযুদ্ধে ইতিমধ্যেই তাতছে বাংলার মাটি। রবিবারই জোড়া সভা করে তৃণমূল সরকারের কড়া সমালোচনা করে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা । পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুরের জোড়া সভা থেকে তৃণমূল সরকারকে ‘তোলাবাজ’, ‘দুর্নীতিবাজ’ বলে চোখা চোখা ভাষায় আক্রমণ শানিয়েছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এমনকী বাংলা ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তিনি।

তাঁর এই সমালোচনার কয়েকঘণ্টার মধ্যেই পালটা চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিষেক। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে হারানোর বার্তা দেওয়া নাড্ডাকে তাঁর খোলা চ্যালেঞ্জ, ”লড়াই করুন গণতান্ত্রিক পদ্ধতিতে। এক লক্ষ প্রার্থী আগে দিন। তারপর অভিযোগ করবেন যে তৃণমূল প্রার্থীদের বাধা দিচ্ছে। আপনাদের প্রার্থীদের কোথাও মনোনয়ন দিতে বাধা দেওয়া হলে, আমি আছি। আমি নিজে গিয়ে মনোনয়ন করিয়ে দেব। তৃণমূলের প্রার্থীরা তো আর পদ্ম, হাতে গিয়ে ভোট দিয়ে আসবে না। প্রার্থী আপনাদেরই দিতে হবে।” এদিন জে পি নাড্ডা দাবি করেছেন, নারী সুরক্ষা নেই বাংলায়, অপরাধ প্রবণতা ঊর্ধ্বমুখী। তাকে চ্যালেঞ্জ করে অভিষেক তুলে ধরলেন এনসিআরবি’র রিপোর্ট। আক্রমণের সুরে পালটা অভিষেক বলেন, ”ইডি, সিবিআই সবাইকে পকেটে পুরেও বাংলা দখল করতে পারেননি। মানুষ প্রত্যাখ্যান করেছে। ২০২১-এও আপনারা কিছু করতে পারেননি, এবারও কিছু করতে পারবেন না।”

প্রসঙ্গত, রবিবার সন্ধেবেলা দিল্লি গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে সোমবার যাবেন ত্রিপুরা। তার মাঝেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top