News Flash

Image

তেলিয়ামুড়ায় সিপিএমের যোগদান সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১২ ফেব্রুয়ারী৷৷ তেলিয়ামুড়া উল্টো পুরান৷ শাসক দল ছেড়ে ৬৭ পরিবারের ১৮১ জন ভোটার সিপিআইএমের পতাকা তলে শামিল হয়েছেন৷ সিপিআইএম তেলিয়ামুড়া অফিসে তাদেরকে আনুষ্ঠানিকভাবে দলে বরণ করে দল৷ বিধানসভা নির্বাচন এর সরব প্রচারে হাতে মাত্র আর দুই দিন৷ বিভিন্ন রাজনৈতিক দল তাদের পক্ষে অন্যান্য দলের সমর্থকদের যোগদান করানোর চেষ্টায় রয়েছে সর্বক্ষন৷ এই যোগদান  বিশেষ করে শাসক দলের পক্ষেই লক্ষ্য করা যাচ্ছে বরাবর৷ শাসক দল ত্যাগের উদাহরণ কম থাকলেও কিছু কিছু ক্ষেত্রে শাসক দল ছেড়ে বিরোধী শিবিরে শামিলও হচ্ছে৷ রবিবার এমনই চিত্র লক্ষ করা গেল ২৮  তেলিয়ামুড়া কেন্দ্রে৷ ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের ৪৮ নং বুথের অন্তগর্ত একজন মন্ডল সদস্য পৃষ্ঠা প্রমুখ ও একজন  পৃষ্ঠাপ্রমুখ এসসি মোর্চার সভাপতির নেতৃত্বে ৬৭ পরিবারের ১৮১ জন ভোটার ভারতীয় জনতা দল ত্যাগ করে, তেলিয়ামুড়া সিপিআইএম মহকুমা অফিসে এসে সিপিআইএম লে যোগদান করে বলে জানান সি পি আই এম তেলিয়ামুড়া নেতৃত্ব ৷ তাদের লাল পতাকা দিয়ে দলে অভিনন্দিত করে সি পি আই এম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক মন্ডলির সদস্য    সুবীর সেন ও তেলিয়ামুড়া অঞ্চল সম্পাদক   বিজয় মোদক সহ অন্যান্যরা৷

Releated Posts

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top