আমবাসা(ত্রিপুরা), ১২ ফেব্রুয়ারি (হি.স.): গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবী করা তিপ্রা মথা এবং তাদের সুপ্রীমো প্রদ্যোৎ কিশোর নির্বাচনী ইস্তেহারে গ্রেটার তিপ্রাল্যান্ড সম্পর্কে একটি শব্দও খরচ করেন নি। কারণ তিনি জানেন জনজাতিদের কল্যাণ করতে পারে কেবলমাত্র বিজেপি সরকার। আর সেজন্য বুবাগ্রার প্রতারণা প্রমাণিত হয়েছে ইস্তেহারে। রবিবার ৪৪ রাইমাভ্যালি কেন্দ্রের বিজেপি প্রার্থির সমর্থনে আয়োজিত জনসভায় এ কথা বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ।এদিন প্রধান বক্তার ভাষণে হিমন্ত বলেন, রাজ্যে জাতি জানজাতি সহ সমাজের সকল অংশের মানুষের সামগ্রিক উন্নয়নে যদি কোন সরকার কাজ করে থাকে তাহলে সেই সরকার হচ্ছে বিজেপি সরকার। দলমত নির্বিশেষে ত্রিপুরায় ডাবল ইঞ্জিনের সরকার সকলের কাছে সরকারি সুবিধা পৌঁছে দিয়েছে। আর উন্নয়নের সেই প্রেক্ষাপটে বিজেপি ভোট চাইছে। যারা আলাদা রাজ্যের দাবী করছেন তারা নিজেদের ইস্তেহারে গ্রেটার তিপ্রাল্যান্ড কথাটি একবারও লিপিবদ্ধ করেন নি। তারা জনজাতিদের সঙ্গে প্রতারণা করেছেন। যারা জোট গঠন করেছেন তাদের মানুষ গণবর্জন করবেন। ২ মার্চ সেই ছবি পরিস্কার হবে।এদিন জনজাতি সম্প্রদায়ের মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

তিপ্রা মথার ইস্তেহারে গ্রেটার তিপ্রাল্যান্ডের উল্লেখ নেই, বুবাগ্রার এই স্খলন কি দিতে পারে: হিমন্ত
Tags:
Releated Posts
ত্রিপুরায় সিএএ-র আওতায় ২০টির বেশি আবেদন, দুইজন পেলেন ভারতীয় নাগরিকত্ব
আগরতলা, ১২ জুন: নাগরিকত্ব (সংশোধনী) আইন বা সিএএ-এর আওতায় ত্রিপুরায় এ পর্যন্ত ২০ থেকে ২৫টি আবেদন জমা পড়েছে।…
রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারকে চাকরি দিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: রতন লাল নাথ
আগরতলা, ১২ জুন: রাজনৈতিক হিংসায় নিহত ব্যক্তিদের পরিবারের যোগ্য সদস্যদের সরকারি চাকরি প্রদানের ক্ষেত্রে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে…
সরকারি আশ্বাসে প্রত্যাহার অবরোধ, স্বাভাবিক হল সড়ক ও রেলপথ
আগরতলা, ১২ জুন: ত্রিপুরায় ত্রিপাক্ষিক শান্তি চুক্তির দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে ডাকা সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র…
(Update) ৭২ ঘণ্টার সড়ক-রেল অবরোধে বিপর্যস্ত জনজীবন, শান্তিচুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে আন্দোলনে আত্মসমর্পণকারী জঙ্গিরা
আগরতলা, ১২ জুন: ২০২৪ সালের শান্তিচুক্তির আওতায় দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী এনএলএফটি ও এটিটিএফ -এর প্রাক্তন…


















