News Flash

Image

রাজ্যে লোক আদালত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী৷৷ বকেয়া মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আজ রাজ্যেও জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়৷ ৫২ টি বেঞ্চে  ৬,৬৬৪ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়৷ শনিবার রাজ্যে বসেছে  জাতীয় লোক আদালত৷ সকাল ১০টা থেকে শুরু হয় আদালতের কাজ৷ ত্রিপুরা উচ্চ আদালত ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে সরকারি ছুটির দিনে এই লোক আদালত বসে৷ মোট ৫২ টি বেঞ্চে  ৬,৬৬৪ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়৷ এর মধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত ৩,৯৪৯ টি বিষয় এবং আদালতে  বিচারাধীন ২,৭১৫ টি মামলা রয়েছে৷ জাতীয় লোকআদালতে  ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত ৩,১৪৯ টি মামলা, মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা ২২৬ টি, জমির অধিগ্রহণ সংক্রান্ত ৩ টি মামলা, দূরসঞ্চার নিগমের অনাদায়ী বিল সংক্রান্ত বিরোধের ৮০০ টি মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের এমবি অ্যাক্ট, টিপি অ্যাক্ট ২,১৮০ টি মামলা, বৈবাহিক বিরোধের ১৮৩ টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত ৮৫ টি মামলা এবং অন্যান্য দেওয়ানি সংক্রান্ত ৩৭ টি মামলা নিস্পত্তির জন্য তোলা হয়৷ এর মধ্যে ত্রিপুরা উচ্চ আদালতে একটি বেঞ্চ বসে৷ এই বেঞ্চে ২৬ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়৷ আগরতলা আদালত চত্বরে লোক আদালতে সবচেয়ে বেশি ১০ টি বেঞ্চ বসে৷

Releated Posts

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026

শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবসে বিশালগড়ে রক্তদান শিবির

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবস উপলক্ষে বুধবার বিশালগড়ের অফিসটিলা সিপিআই(এম) পার্টি অফিসে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top