নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী৷৷ বকেয়া মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আজ রাজ্যেও জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়৷ ৫২ টি বেঞ্চে ৬,৬৬৪ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়৷ শনিবার রাজ্যে বসেছে জাতীয় লোক আদালত৷ সকাল ১০টা থেকে শুরু হয় আদালতের কাজ৷ ত্রিপুরা উচ্চ আদালত ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে সরকারি ছুটির দিনে এই লোক আদালত বসে৷ মোট ৫২ টি বেঞ্চে ৬,৬৬৪ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়৷ এর মধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত ৩,৯৪৯ টি বিষয় এবং আদালতে বিচারাধীন ২,৭১৫ টি মামলা রয়েছে৷ জাতীয় লোকআদালতে ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত ৩,১৪৯ টি মামলা, মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা ২২৬ টি, জমির অধিগ্রহণ সংক্রান্ত ৩ টি মামলা, দূরসঞ্চার নিগমের অনাদায়ী বিল সংক্রান্ত বিরোধের ৮০০ টি মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের এমবি অ্যাক্ট, টিপি অ্যাক্ট ২,১৮০ টি মামলা, বৈবাহিক বিরোধের ১৮৩ টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত ৮৫ টি মামলা এবং অন্যান্য দেওয়ানি সংক্রান্ত ৩৭ টি মামলা নিস্পত্তির জন্য তোলা হয়৷ এর মধ্যে ত্রিপুরা উচ্চ আদালতে একটি বেঞ্চ বসে৷ এই বেঞ্চে ২৬ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়৷ আগরতলা আদালত চত্বরে লোক আদালতে সবচেয়ে বেশি ১০ টি বেঞ্চ বসে৷

রাজ্যে লোক আদালত অনুষ্ঠিত
Tags:
Releated Posts
স্বাস্থ্য অধিকর্তার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আগরতলা সিভিল হাসপাতাল পরিদর্শন
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার আন্তরিক সদিচ্ছার ফলশ্রুতিতে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান…
ফের সড়ক ও রেল অবরোধের ডাক আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলির, উদ্বেগে সাধারণ মানুষ
আগরতলা, ১৭ জুন: পুনর্বাসন প্যাকেজসহ একাধিক দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ জুন থেকে আসাম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক এবং…
কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী
আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…
বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের
আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…


















