News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • রামনগরে বাড়ি বাড়ি ভোট প্রচার নির্দল প্রার্থীর
Image

রামনগরে বাড়ি বাড়ি ভোট প্রচার নির্দল প্রার্থীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী৷৷রামনগর বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী মানবাধিকার কর্মী আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন শনিবার সকালেও বাড়ি বাড়ি ভোট প্রচারের শামিল হন৷ প্রচারে  বেরিয়ে তিনি ভোটারদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছেন৷ রামনগর বিধানসভা কেন্দ্রে মানবাধিকার কর্মী আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন  শনিবার সকালে কের চৌমুহনী এলাকা থেকে  গণদেবতাদের পারিবারিক ভোট প্রচারে শামিল হন৷ ভোট প্রচারে বেরিয়ে নির্দল প্রার্থী পুরুষোত্তম রায় বর্মন বলেন ভোটারদের কাছ থেকে তিনি দারুন সাড়া পাচ্ছেন৷ এই কেন্দ্রের মানুষ নির্দল প্রার্থীকে জয়ী করে ইতিহাস তৈরি করবেন বলে তিনি দাবি করেন৷ তিনি ডাবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন এই সরকারের আমলে রাজ্যে গণতন্ত্র ভুলুঠিত৷ মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে৷ গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংবিধান রক্ষার তাগিদেই জনগণ নির্দল প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন৷

Releated Posts

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026

অ্যাপভিত্তিক গাড়ি চালককে হেনস্তার অভিযোগে কড়া পদক্ষেপ পরিবহন দপ্তরের, দুই অটোচালককে শোকজ, পুলিশের তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে অ্যাপভিত্তিক (উবার) গাড়ির চালককে হেনস্তা, গাড়ির চাবি ছিনিয়ে…

ByByReshmi Debnath Jul 27, 2026

স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু ঘিরে ফের উত্তাল কৈলাসহর, বাবুর বাজারে এসএফআই-এর বিক্ষোভ ও পথ অবরোধ

কৈলাসহর, ২৭ জুলাই: স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠল কৈলাসহর। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

পুরোনো শত্রুতার জেরে পুকুরে কিটনাশক ঢেলে মাছ নিধনের অভিযোগ, প্রশাসনের দ্বারস্থ মৎস্যচাষী

আগরতলা, ২৭ জুলাই: পুরোনো শত্রুতার জেরে পরিকল্পিতভাবে একটি বাণিজ্যিক মাছের পুকুরে কিটনাশক ঢেলে বিপুল পরিমাণ মাছ মেরে ফেলার…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top