News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • আদানির কথা বললে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরব মোদী হয়ে যান : বৃন্দা কারাত
Image

আদানির কথা বললে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরব মোদী হয়ে যান : বৃন্দা কারাত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী৷৷  আদানির কথা বললে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরব মোদী হয়ে যান৷  তেলিয়ামুড়া শহরের সব্জি বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় জন সমাবেশে বলেন সি.পি.আই.এম পুলিট ব্যুরো সদস্যা বৃন্দা কারাত৷
তেলিয়ামুড়া মহকুমা জুড়ে জমে উঠেছে রাজনৈতিক দল গুলোর ভোট প্রচার৷ বিরোধী বামফ্রন্ট ও কংগ্রেসের জোটের প্রচার চলছে জোর কদমে৷ শনিবার দুপুরে ২৭ কল্যানপুর-প্রমোদনগর,  ২৮ তেলিয়ামুড়া, এবং ২৯ কৃষ্ণপুর কেন্দ্রের বামফ্রন্ট ও কংগ্রেস প্রার্থীদের সমর্থনে অনুষ্ঠিত হয় এক সমাবেশ৷ তেলিয়ামুড়া শহরের সব্জি বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই জন সমাবেশ৷ এদিনের সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সি.পি.আই.এম পুলিট ব্যুরো সদস্যা বৃন্দা কারাত এবং সর্বভারতীয় কংগ্রেসের নেতৃত্ব দীপা দাস মুন্সি৷ সাথে উপস্থিত ছিলেন ২৮ কল্যানপুর প্রমোদনগর কেন্দ্রের সি.পি.আই.এম প্রার্থী মনীন্দ্র চন্দ্র দাস, ২৮ তেলিয়ামুড়া কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অশোক কুমার বৈদ্য, ২৯ কৃষ্ণপুর কেন্দ্রের সি.পি.আই.এম প্রার্থী স্বস্তি দেববর্মা,  সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া সহ অন্যান্যরা৷ এইদিনের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সি.পি.আই.এম পুলিট ব্যুরো সদস্যা বৃন্দা কারাত এইদিন বিজেপির তীব্র সমালোচনা করেন৷ আদানির কথা বললে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরব মোদী হয়ে যান বলেও কটাক্ষ করেন তিনি৷ সমাবেশ শুরুর পুর্বে তেলিয়ামুড়ার ইচারবিল চৌমুহুনী থেকে এক যা লির আয়োজন করা হয়৷ যা লিটি তেলিয়ামুড়া শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়৷

Releated Posts

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top