News Flash

  • Home
  • দেশ
  • ‘গরু না ষাঁড়কে আলিঙ্গন করবেন শুভেন্দু”, ‘কাউ হাগ ডে’ নিয়ে খোঁচা কুণালের
Image

‘গরু না ষাঁড়কে আলিঙ্গন করবেন শুভেন্দু”, ‘কাউ হাগ ডে’ নিয়ে খোঁচা কুণালের

কলকাতা, ১০ ফেব্রুয়ারি (হি.স.):কেন্দ্রের পশুকল্যাণ দফতর নির্দেশিকা জারি করে জানিয়েছে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে-র দিন পালিত হতে চলেছে ‘কাউ হাগ ডে’। গত ৪৮ ঘণ্টায় সামাজিক মাধ্যমে তর্ক-বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে এটি। এবার এই প্রসঙ্গ নিয়েই সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে খোঁচা মারলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কুণালের কটাক্ষ, ‘যাঁর মাথা থেকে এটা বেরিয়েছে, তাঁর মস্তিষ্ক সংরক্ষণ করা উচিত।’

এরপর সোজাসুজি শিশির পুত্রকে কটাক্ষ করে কুণালের বক্তব্য , ‘আমি দেখার জন্য মুখিয়ে আছি, শুভেন্দু অধিকারী কী করেন তার জন্য। শুভেন্দু কি গরুকে আলিঙ্গন করবেন? নাকি ষাঁড়কে?’ তাঁর সংযোজন, ‘হয়তো সেদিন দেখতে পাব, নরেন্দ্র মোদী থেকে দিলীপ ঘোষ সবাই গরুর দিকে ছুটে যাচ্ছেন। আর গরু হাম্বা বলে ছুটে আসছে তাঁদের দিকে।’

প্রসঙ্গত, কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গরুকে আলিঙ্গন করলে, মিলবে মানসিক সুখ এবং সমৃদ্ধি। প্রাণি সম্পদ বিকাশ কেন্দ্র বিবৃতিতে জানিয়েছে, পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে ভারতের বৈদিক সংস্কৃতি একেবারে মুছে যেতে বসেছে। পাশ্চাত্যের চাকচিক্যের কারণে দেশের ঐতিহ্য আর সংস্কৃতিকে ভুলতে বসেছে দেশবাসী। সেই কারণেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top