নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারী৷৷কদমতলায় বিজেপির সমর্থনী সভা অব্যাহত রয়েছে৷ বৃহস্পতিবার সন্ধ্যায় সাতসঙ্গম গ্রাম পঞ্চায়েতের ৩নং বুথে পঁচিশ পরিবারের মোট একশো চার জন ভোটার কংগ্রেস দল ত্যাগ করে গেরুয়া শিবিরে যোগ দেন৷ মূলতঃ চা বাগিচা এলাকার বিজেপি মনোনীত প্রার্থী দিলীপ তাঁতী প্রার্থী হওয়ায় চা জনগোষ্ঠীর মানুষ অত্যন্ত খুশি৷ আর তাতেই বিভিন্ন রাজনৈতিক দলে ধবস নামিয়ে শাসক শিবিরে আসছে বলে জানান প্রার্থী দিলীপ তাঁতী৷ এদিকে, প্রার্থী দিলীপ তাঁতী জানান, কংগ্রেস সিপিএমের জুমলা জোটের বিরুদ্ধে মানুষ একত্রিত হচ্ছে৷ তিনি সমর্থনী সভাসহ বাড়ি বাড়ি প্রচারে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান৷ এই এলাকা দীর্ঘদিন ধরে সিপিএমের শক্ত ঘাটে বলে পরিচিত৷

কদমতলায় বিজেপির যোগদান সভা অনুষ্ঠিত
Tags:
Releated Posts
উমাকান্ত একাডেমির ১৯৭৬ ব্যাচের প্রাক্তনীদের পুনর্মিলনী উৎসব, উপস্থিত মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: রাজধানীর হোটেল সোনারতরীতে রবিবার অনুষ্ঠিত হলো উমাকান্ত একাডেমির ১৯৭৬ সালের ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের…
আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও মনীষা দাসের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস
নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২১ জুন: রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, পুলিশ প্রশাসনের ভূমিকা এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজের ছাত্রী মনীষা দাসের রহস্যজনক…
কড়া নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষা
আগরতলা, ২১ জুন: কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রবিবার রাজ্যের ১০টি পরীক্ষাকেন্দ্রে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো নিট (ইউজি) ২০২৬-এর…
গর্জি এলাকায় অটো ও ট্রিপারের মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের শিশুসহ ৬ জন আহত
উদয়পুর, ২২ জুন: গোমতী জেলার উদয়পুর মহকুমার গর্জি এলাকায় জাতীয় সড়কে অটো ও ট্রিপার গাড়ির মুখোমুখি সংঘর্ষে একই…


















