News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুড়াইবাড়ি থানায় এবিভিপির ঘেরাও-বিক্ষোভ, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস পুলিশের
Image

চুড়াইবাড়ি থানায় এবিভিপির ঘেরাও-বিক্ষোভ, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস পুলিশের

চুড়াইবাড়ি, ২৫ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে চুড়াইবাড়ি স্কুলে এসএফআই ও এবিভিপির মধ্যে সংঘর্ষের ঘটনার জেরে উত্তেজনা অব্যাহত। সংঘর্ষে এবিভিপির চারজন ছাত্র গুরুতর জখম হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ঘটনার পর এসএফআইয়ের কয়েকজন সদস্যের বিরুদ্ধে চুড়াইবাড়ি থানায় অভিযোগ দায়ের করে এবিভিপি।

অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যে দুজনকে আটক করেছে বলে জানা গেছে। তবে বাকি অভিযুক্তদের এখনও গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ এবিভিপির। তাদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার চুড়াইবাড়ি থানায় ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠনটি।
জানা গেছে, দুপুর ১২টা থেকে বিকেল ২টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা ধরে থানার সামনে বিক্ষোভ দেখান এবিভিপির কর্মী-সমর্থকরা। বিক্ষোভকে কেন্দ্র করে চুড়াইবাড়ি থানায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য থানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।
আন্দোলনকারীদের দাবি ছিল, এ ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি আহত ছাত্রদের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিও জানানো হয়।

পরবর্তীতে চুড়াইবাড়ি থানার ওসি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং বাকি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। পুলিশের এই আশ্বাসের পর এবিভিপির পক্ষ থেকে ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়।
তবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্কুল চত্বরে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

Releated Posts

ট্রেড লাইসেন্স ছাড়াই মাইক্রোফাইন্যান্স ব্যবসার অভিযোগ, বিশালগড়ে সংস্থার কার্যালয়ে তালা

বিশালগড়, ২৫ আগস্ট: ট্রেড লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে মাইক্রোফাইন্যান্স ব্যবসা পরিচালনার অভিযোগে বিশালগড়ের আমবাগান এলাকায় একটি মাইক্রোফাইন্যান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

শিক্ষক সংকট মেটাতে টেট উত্তীর্ণদের দ্রুত নিয়োগের দাবি এটিটিএ-র

আগরতলা, ২৫ আগস্ট: রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে চরম শিক্ষক সংকট দেখা দিলেও একদিকে শূন্যপদ বাতিল করা হচ্ছে এবং…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

মুদির দোকানে চুরি, স্কুটি-সহ গ্যাস সিলিন্ডার ও মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ৩

আগরতলা, ২৫ আগস্ট: রাধানগর এলাকায় মুদির দোকানে তালা ভেঙে চুরির ঘটনায় দ্রুত তদন্তে নেমে তিনজনকে আটক করেছে রামনগর…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

ফের দুই কুখ্যাত চোর গ্রেপ্তার, একাধিক চুরির ঘটনার তদন্তে পুলিশ

আমতলী, ২৫ আগস্ট: আমতলী থানা এলাকায় চুরি রুখতে পুলিশের ধারাবাহিক অভিযানে ফের দুই কুখ্যাত চোরকে গ্রেপ্তার করা হয়েছে।…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

Leave a Reply

Scroll to Top