News Flash

  • Home
  • খেলা
  • ২৩ ফেব্রুয়ারি থেকে ঘরোয়া সুপার ডিভিশন লীগ ক্রিকেট
Image

২৩ ফেব্রুয়ারি থেকে ঘরোয়া সুপার ডিভিশন লীগ ক্রিকেট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারি।। ঘরোয়া সুপার ডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে ২৩ ফেব্রুয়ারি থেকে। আয়োজক ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন ২০২২-২৩ এবারের ক্রিকেট টুর্নামেন্টে ছয়টি দল অংশ নিচ্ছে। খেলা হবে রাউন্ড রবিন লীগ মেথডে অর্থাৎ প্রতিটি দল, প্রতিটি দলের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। প্রতি দলের ৫০ ওভারের ম্যাচ হবে। খেলা হবে টিসিএ’র টুর্নামেন্ট রুলস অনুযায়ী। অংশগ্রহণকারী ছয়টি দল হলো: ইউনাইটেড ফ্রেন্ডস, স্ফুলিঙ্গ, সংহতি, কসমোপলিটন, জেসিসি ও শতদল সংঘ। প্রতিদিন তিন মাঠে তিনটি করে ম্যাচ হবে। ২৩ ফেব্রুয়ারি এমবিবি স্টেডিয়ামে ইউনাইটেড ফ্রেন্ডস খেলবে জয়নগর ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে। মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে স্ফুলিঙ্গ খেলবে শতদল সংঘের বিরুদ্ধে। একই সময়ে নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে সংহতি খেলবে কসমপলিটনের বিরুদ্ধে। টুর্নামেন্টের লীগ পর্যায়ের খেলা চলবে ১৩ মার্চ পর্যন্ত। অ্যাডভাইজরি টুর্নামেন্ট কমিটির কনভেনার জয়ন্ত দে ঘরোয়া সুপার ডিভিশন ক্রিকেট আসরের পূর্ণাঙ্গ ক্রীড়া সূচি ঘোষণা করেছেন।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top