News Flash

  • Home
  • বিদেশ
  • ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক-সিরিয়ার প্রতি সমবেদনা জানালেন কিম জং উন
Image

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক-সিরিয়ার প্রতি সমবেদনা জানালেন কিম জং উন

পিয়ং ইয়াং, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার প্রতি সমবেদনা জানালেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন । সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের কাছে পাঠানো একটি অডিও বার্তায় কিম বলেছেন, “আমি নিশ্চিত যে আপনার নেতৃত্বে সিরিয়ার সরকার এবং জনগণ যত দ্রুত সম্ভব ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠবে এবং ক্ষতিগ্রস্ত মানুষের জীবন স্থিতিশীল হবে।”

এদিকে, দক্ষিণ কোরিয়ার বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, তাঁরা তুরস্ককে জরুরীকালীন মানবিক সহায়তা হিসেবে ৫ মিলিয়ন ডলার দেবেন। অনুসন্ধান ও উদ্ধারকাজে সহায়তার জন্য ১১০ জন কর্মী পাঠানো হবে। এছাড়া চিকিৎসা সামগ্রীও সরবরাহ করা হবে।

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু হয়েছে প্রায় ৮ হাজার জনের। তুরস্কর ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতায় বলেছেন, ‘দক্ষিণ তুরস্কে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৮৯৪, আহত ৩৪,৮১০ জন।’ অন্যদিকে, সিরিয়ায় কমপক্ষে ১,৯৩২ জন নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছেন বলে সরকারী কর্মকর্তারা জানিয়েছেন। আলেপ্পো, লাতাকিয়া, হামা, ইদলিব ও টারতুস প্রদেশে অন্তত ৮১২ জন নিহত এবং ১,৪৪৯ জন আহত হয়েছেন। বিরোধী-নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিমাঞ্চলে কমপক্ষে ১,১২০ জন নিহত এবং ২,৫০০ জন আহত হয়েছেন। এই সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা।

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top